২০২৩ সালের শুরুতে ফের্নান্দো সান্তোসের বদলি হিসেবে পর্তুগালের ডাগআউট সামলানোর দায়িত্ব নিয়েছিলেন রবের্তো মার্টিনেজ। স্বপ্ন ছিল বিশ্বকাপ জয়। তবে ২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে ভঙ্গ হয় সেই স্বপ্নের। বিশ্বকাপ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোদের বিদায়ের পর দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন পর্তুগাল কোচ।

স্পেনের বিপক্ষে পরাজয়ের পর মার্টিনেজ বলেন, ‘একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে। এখন দলের জন্য নতুন একটি কণ্ঠ প্রয়োজন। নতুন সভাপতি পেদ্রো প্রোয়েঞ্চার নিজের পছন্দের কোচ বেছে নেওয়ার সুযোগ থাকা উচিত। সেটাই স্বাভাবিক।’

বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হওয়ায় এই সিদ্ধান্ত ৫২ বর্ষী মার্টিনেজের। বলেছেন, ‘আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্য পূরণ হয়নি। তাই মনে হয় না, দায়িত্ব চালিয়ে যাওয়ার কোনো অর্থ আছে। এখন সভাপতি ও বোর্ড নিজেদের পরিকল্পনা অনুযায়ী নতুন কোচ নিয়োগ দিতে পারবে।’

পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি ও পরিচালনা পর্ষদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে স্প্যানিয়ার্ড এই কোচ বলেন, ‘তারা সব সময় আমাকে ও আমার কোচিং স্টাফকে প্রয়োজনীয় সমর্থন দিয়েছেন। গত সাড়ে তিন বছর আমার জীবনের সেরা সময়গুলোর একটি। এই স্মৃতিগুলো আমি সব সময় সঙ্গে রাখব। আশা করি, পর্তুগালের মানুষও এই সময়টাকে ভালোভাবেই মনে রাখবে।’

মার্টিনেজের অধীনে কোচিংয়ে ২০২৪ ইউরোতে কোয়ার্টার-ফাইনালে খেলেছিল পর্তুগাল। সেখানে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়। ২০২৫ সালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে উয়েফা নেশনস লিগের শিরোপা জেতে পর্তুগাল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *