১৯৬৬ সালে ইংল্যান্ড দল বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে ৪–২ গোলে জয়লাভ করার পর, রানী এলিজাবেথের কাছ থেকে জুলে রিমে ট্রফি গ্রহণ করেন ইংল্যান্ডের অধিনায়ক ববি মুর। এরপর তাঁর সতীর্থরা তাঁকে কাঁধে তুলে নিয়ে উল্লাস প্রকাশ করেন।

ছবির উৎস, Bettmann Via Getty Images

ছবির ক্যাপশান, ১৯৬৬ সালে ইংল্যান্ড দল বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে ৪–২ গোলে জয়লাভ করার পর, রানী এলিজাবেথের কাছ থেকে জুলে রিমে ট্রফি গ্রহণ করেন ইংল্যান্ডের অধিনায়ক ববি মুর

বলের মতো বস্তুতে লাথি দিয়ে খেলা আদিকাল থেকে কেবল মানুষ নয়, অন্যান্য প্রাণীদের মধ্যেও প্রচলিত। তবে, আধুনিক যুগে ফুটবল খেলাটির আইনকানুন প্রণয়ন, বাস্তবায়ন এবং দেশে দেশে ছড়িয়ে দেওয়ার কারণে ইংল্যান্ডকে ফুটবলের জন্মভূমি মনে করেন ইংলিশরা।

সে কারণে, বিশ্বকাপ যখন থেকে দুনিয়ার সবচেয়ে বড় আসরে পরিণত হলো, তখন থেকেই ইংলিশরা বিশ্বকাপ জয়ের স্বপ্নে স্লোগান দেন যে, ইট’স কামিং হোম।

প্রতি চারবছর পরপর বিশ্বকাপের আগে ইংলিশ সমর্থক এবং মিডিয়া এই স্লোগানে উচ্চকিত হয়ে পড়ে কিন্তু প্রতিবারই খালি হাতে ফেরে থ্রি লায়ন্সরা।

এক সময়ে যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যেত না বলে গর্ব করা হয়, সেই ব্রিটিশদের বিশ্বকাপের অর্জন কেবল একটি শিরোপা। তাও, ১৯৬৬ সালে ঘরের মাঠের সেই শিরোপা জয় নিয়ে আছে বিতর্ক।

প্রতিবার ব্যর্থ হতে হতে অবস্থা এমন দাঁড়িয়েছে, কেউ কেউ মনে করেন ইংল্যান্ড আর কখনোই বিশ্বকাপ জিততে পারবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *