জার্মানির পতাকা নিয়ে দলের একজন ভক্ত হাত মুষ্টি করে আছেন

ছবির উৎস, Getty Images

    • Author, সৈয়দ ফায়েজ আহমেদ
  • Published

  • পড়ার সময়: ৭ মিনিট

ফুটবল এমন একটি খেলা, যাতে ২২ জন ৯০ মিনিট ধরে খেলে এবং শেষমেষ জার্মানি জেতে – ইতালিতে অনুষ্ঠিত ১৯৯০ সালের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে পশ্চিম জার্মানির কাছে হারের পর, হতাশ হয়ে এই মন্তব্যটি করেছিলেন ইংল্যান্ডের খেলোয়াড় গ্যারি লিনেকার।

ফুটবলের মাঠে জার্মানদের শারীরিক ও মানসিক দৃঢ়তা, কৌশলগত শ্রেষ্ঠত্ব এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার অবিশ্বাস্য ক্ষমতাকে নির্দেশ করতে এরপর এই উক্তিটি বহুবার ব্যবহার করা হয়েছে।

তবে, চারবার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির (তিনবার পশ্চিম জার্মানি নামে) জন্য সাম্প্রতিক সময়টা বেশ খারাপই যাচ্ছে। ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ সালের বিশ্বকাপে দাপটের সাথে চ্যাম্পিয়ন হওয়ার পর গত দুই আসরেই ইউরোপের এই পরাশক্তিটি প্রথম রাউন্ডেই বাদ পড়েছে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ আটবার ফাইনাল খেলে জার্মানি এর আগে মাত্র একবারই প্রথম রাউন্ডে বাদ পড়েছিলো, সেই ১৯৩৮ সালে, যখন দেশটিতে ছিল হিটলারের শাসন।

লিনেকারের উক্তিটি জার্মানি বহুবার প্রমাণ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধংসস্তূপের উপর দাঁড়িয়ে ১৯৫৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল সে যুগের সেরা দল হাঙ্গেরিকে ফাইনালে হারিয়ে। এর ২০ বছর পর আরেকটা ফাইনাল জেতে আধুনিক টোটাল ফুটবলের প্রতিষ্ঠাতাকারী দেশ নেদারল্যান্ডসকে পরাজিত করে।

ফলে, জার্মান সমর্থকেরা আশা করবেন যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৬ সালের বিশ্বকাপে জার্মানি আবার ঘুরে দাঁড়াবে। আর, এই ঘুরে দাঁড়ানোটা হবে ৩৯ বছর বয়সী কোচ হুলিয়ান নাগেলসম্যানের পরিচালনায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *