সংসদ ভবন

ছবির উৎস, BBC/Shyadul Islam

শত শত আবেদন যাচাই-বাছাইয়ের পর অবশেষে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে সরকারি দল বিএনপি।

সোমবার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তালিকায় জায়গা পেয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এছাড়াও মনোনিত হয়েছেন, নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইসলাম তুলি, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা এবং হেলেন জেরিন খান।

আরও জায়গা পেয়েছেন নিলোফার চৌধুরী মনি, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার ও ফেরদৌসী আহমেদ।

তালিকায় আরও নাম রয়েছে- বিথীকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।

উল্লেখ্য যে, বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি।

এর মধ্যে গত নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা সবাই মিলে একটি সংরক্ষিত আসনে নারী মনোনয়ন দিতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *