উপকূলরেখার পাশে একটি খননযন্ত্রের কাছে পাথরের ওপর একজন মানুষ হাঁটছেন। পেছনের দিকে ‘ইটিফা’ লেখা একটি বড় এলএনজি জাহাজ দেখা যাচ্ছে পানিতে।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, বিশেষজ্ঞ আজিফাহ আস্ত্রিনার ভাষায়, “মালাক্কা বৈশ্বিক অর্থনীতির অন্যতম প্রধান ধমনী”

হরমুজ প্রণালি যা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি, সেটি নিয়ে আলোচনা এখন তুঙ্গে।

তবে চলমান অচলাবস্থার মাঝেই বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ আরেকটি নাম নতুন করে আলোচনায় এসেছে এবং সেটি হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার মালাক্কা প্রণালি।

এটি সরাসরি দক্ষিণ চীন সাগরের সঙ্গে যুক্ত, যার মধ্য দিয়ে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ বাণিজ্য পরিচালিত হয়। এই প্রণালির সবচেয়ে সরু অংশ মাত্র ২.৮ কিলোমিটার চওড়া যার অবস্থান সিঙ্গাপুরের কাছে ফিলিপস চ্যানেল এলাকায়।

মালাক্কা প্রণালি আবারো আলোচনায় আসে যখন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার আকাশসীমার ওপর দিয়ে সামরিক উড়োজাহাজ চলাচলের জন্য বিস্তৃত অনুমতি চেয়ে একটি প্রস্তাব দেয়। একটি প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার পর এই প্রস্তাব আসে, তবে বিষয়টি এখনো বিবেচনাধীন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিশেষজ্ঞরা বলছেন, এমন পদক্ষেপ বৈশ্বিক ভূরাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *