এক কিশোর ঘাড়ে করে এলপিজির সিলিন্ডার নিয়ে যাচ্ছে

ছবির উৎস, MUNIR UZ ZAMAN Via Getty Images

লিকুফায়েড পেট্রোলিয়াম গ্যাস কিংবা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, যা এলপিজি নামে পরিচিত – এই জ্বালানির দাম এক মাসের মধ্যেই দুই দফায় বাড়ানো হয়েছে।

বাংলাদেশে ডিজেল, অকটেন, পেট্টল, কেরোসিনসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির দিনেই দ্বিতীয় দফায় এলপিজিরও দাম বাড়ানো হয়েছে।

এর আগে এপ্রিলের শুরুতে এক দফা দাম বাড়ানোর পর গতকাল আবারও প্রতি কেজি এলপিজি’র দাম ১৭ টাকা ৬২ পয়সা বৃদ্ধি করেছে বিইআরসি। গতকাল ১৯শে এপ্রিল সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

নতুন দামে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য এক হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে হয়েছে এক হাজার ৯৪০ টাকা।

অর্থাৎ, এক মাসের ব্যবধানে শুধু ১২ কেজির সিলিন্ডারেই দাম বেড়েছে ২১২ টাকা। এর আগে, এপ্রিলের শুরুতে প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছিল। এ নিয়ে এই বছর পাঁচ দফায় এলপিজির দাম সমন্বয় করা হলো। যদিও অভিযোগ রয়েছে যে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বাজারে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *