বক্ষবন্ধনী

ছবির উৎস, Getty Images

বিশ্বের বিভিন্ন স্থানে বড় আকৃতির স্তনকে আকর্ষণীয় বলে মনে করা হলেও বাস্তবতা হতে পারে ভিন্ন, কখনো বা কঠিন। এটি নারীদের স্বাস্থ্য ও জীবনমানের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

“এক সময়ে আমি কুজো হয়ে হাটটাম। আমার স্তন অতিরিক্ত বড়-এটি যাতে বোঝা না যায় সেজন্য। আমার বিষয়টি পরিস্কার মনে আছে, কারণ তখন খুব লজ্জা লাগতো। “

কথাগুলো আর্জেন্টিনার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাকেলের। তিনি ২০১০ সালে অস্ত্রোপচার করে স্তনের আকৃতি ছোট করার সিদ্ধান্ত নেন।

বর্তমানে রাকেলের বয়স ৫২। তিনি বলেন, ওই সিন্ধান্তের ফলে তিনি পান এক ধরনের ‘মুক্তির অনুভূতি’ যা আগে তার ছিলো না।

অতিরিক্ত বড় স্তনের সঙ্গে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যার সম্পর্ক পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা, ঘন ঘন মাথাব্যথা, দেহভঙ্গির সমস্যা, অবশতা, ঘুমের ব্যাঘাত এবং মানসিক স্বাস্থ্যের অবনতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *