শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

ছবির ক্যাপশান, শ্রমিকদের কালই কারখানায় কাজে যোগ দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

পোশাক শ্রমিকদেরকে
কারখানায় কাজে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার সন্ধ্যায় সচিবালয়ে
শ্রমিক-মালিকদের সাথে বৈঠকের পরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

একইসঙ্গে, একজন শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে
বলেও জানান শ্রমমন্ত্রী।

একইসঙ্গে, গাজীপুরে শ্রমিকদের
জন্য বিশেষায়িত একটি একশো শয্যার হাসপাতাল করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও
উল্লেখ করেন তিনি।

“যারা রাষ্ট্রকে
অস্থিতিশীল করতে চায়, এই গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে চায়, যারা সারা বিশ্বে গার্মেন্টস
শিল্পকে এখান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার পাঁয়তারা করে এটা তাদেরই একটা অংশ” চলমান
শ্রমিক বিক্ষোভের বিষয়ে এমন কথা বলেন তিনি।

এছাড়া যেসব নির্দোষ শ্রমিকরা
এই বিক্ষোভের সময় গ্রেফতার হয়েছেন তাদের মুক্তির ব্যবস্থা করা হবেও জানান তিনি।

“যারা নির্দোষভাবে
কারাবরণ করেছেন, আমরা অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো, তাদেরকে অনতিবিলম্বে.. আর
যারা ফুটেজ দিয়ে প্রমাণিত আছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যেটা নেওয়ার সেটা নেওয়া
হবে” বলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবারই শ্রমিকদের
কল-কারখানায় যোগদান করার আহ্বান জানিয়েছে মি. চৌধুরী বলেন, “মালিকদেরকে বলবো,
যারা কারখানা ছুটি দিয়ে দিচ্ছেন, তারা কারখানা খুলে এটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে
যান।”

“সরকারের পক্ষ থেকে আমি
নিশ্চয়তা দিচ্ছি, আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। নিরাপত্তার দিক থেকে
শুরু করে সব বিষয়ে পাশে আছি” বলেন শ্রমমন্ত্রী।

একইসঙ্গে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের
চিহ্নিত করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *