স্ত্রী সারা জুকাকুর সঙ্গে আবদুল এল-সাইয়েদ

ছবির ক্যাপশান, স্ত্রী সারা জুকাকুর সঙ্গে আবদুল এল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির জয়ী প্রার্থী আবদুল এল-সাইয়েদের একটা ভারতীয় যোগ রয়েছে। তার স্ত্রী ডা. সারা জুকাকু ভারতীয় বংশোদ্ভূত।

দক্ষিণ ভারতের কর্ণাটকের উপকূলীয় অঞ্চলের সঙ্গে ডা. সারা জুকাকুর পরিবারের নিবিড় সম্পর্ক রয়েছে। তার দাদু জুকাকু শামসুদ্দিন ছিলেন উত্তর কন্নড় জেলার বাসিন্দা।

তিনিই সেই ব্যক্তি যার হাত ধরে ভাটকালে বিদ্যুৎ সরবরাহ এসে পৌঁছেছিল। ওই অঞ্চলের প্রথম আইনজীবী ছিলেন তিনি। পরে মুখ্যমন্ত্রী বিডি জট্টি (১৯৫৮-১৯৬২ সাল) সরকার ক্ষমতায় থাকাকালীন উপমন্ত্রীর দায়িত্বও সামলান জুকাকু শামসুদ্দিন।

ডা. সারা জুকাকুর আরেক আত্মীয় এসএম ইয়াহিয়াও একজন আইনজীবী ছিলেন। পরে তিনি মুখ্যমন্ত্রী দেবরাজ অরসের (১৯৭২- ১৯৭৭ এবং ১৯৭৮- ১৯৮০ সাল) নেতৃত্বাধীন সরকারে মন্ত্রিত্ব সামলান। শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এসএম ইয়াহিয়া।

ফিরে আসা যাক আবদুল এল-সাইয়েদের প্রসঙ্গে যিনি পেশায় একজন চিকিৎসক এবং যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী এবং রিপাবলিকান পার্টির মাইক রজার্স প্রায় ৪৫ শতাংশ ভোট পেয়েছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *