ছবির উৎস, BBC/SHIMUL
কয়েক ঘণ্টার টানা
বর্ষণে ঢাকা ও চট্টগ্রামের অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট,
বাড়িঘরেও পানি উঠেছে কোথাও কোথাও। এতে ভোগান্তিতে পড়েছেন শহর দু’টির বাসিন্দারা।
আবহাওয়া
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় প্রায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা
হয়েছে। এতে ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, ফার্মগেট,
কারওয়ানবাজার, গ্রিন রোড, পান্থপথ, মণিপুর, বিজয় সরণি, বসুন্ধরা
আবাসিক এলাকা, বাড্ডা, বিজয়নগর, শাহজাদপুর,
তেজগাঁও, রামপুরা, বনশ্রীসহ
বিভিন্ন এলাকায় সড়ক ও অলিগলিতে পানি জমে গেছে।
কোথাও কোথাও
হাঁটু পর্যন্তও পানি জমেছে। এতে সড়ক, দোকানপাট এবং কিছু কিছু বাড়িঘরে পানি উঠে যাওয়ায়
বিপাকে পড়েছেন বাসিন্দারা।
এদিকে, গত ২৪ ঘণ্টায়
চট্টগ্রামে বৃষ্টিপাত হয়েছে প্রায় ৯৮ মিলিমিটার। এতে নগরীর আগ্রাবাদ,
হালিশহর, বাকলিয়া, চান্দগাঁও,
চকবাজার, কাতালগঞ্জ, পতেঙ্গাসহ বিভিন্ন এলাকার
সড়কে পানি জমে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে
