সকাল থেকে প্রবল বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে ঢাকায় কাজে যাওয়ার পথে ভোগান্তিতে পড়েন বহু মানুষ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সকাল থেকে প্রবল বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে ঢাকায় কাজে যাওয়ার পথে ভোগান্তিতে পড়েন বহু মানুষ

সাতসকালে অফিস যেতে চরম দুর্ভোগ পোহাতে হয় আফসানা করিমকে। বাসার সামনে রাস্তায় হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে তিনি অপেক্ষা করতে থাকেন রিকশা বা কোনোএকটি বাহনের জন্য। দীর্ঘ অপেক্ষায় এক পর্যায়ে তার মনে শঙ্কা তৈরি হচ্ছিল যে, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে তিনি অফিস যেতে পারবেন কি না।

মিরপুরের পীরের বাগের বাসিন্দা আফসানা করিম বেসরকারি চাকরিজীবী।

মিজ করিম জানান, মিরপুরের পীরের গলির কমিশনার গলিতে তার বাসা। টানা তিনদিন ধরে বৃষ্টিতে গত দুইদিন পানি থাকলেও বৃষ্টি কিছুটা কমলে পানি সরে গিয়েছিল।

কিন্তু শনিবার সারা রাত ধরে চলা বৃষ্টির কারনে সকালে বাসার সামনে হাঁটুর ওপরে পানি জমে গিয়েছে।

“আজ রোববার সকাল সাড়ে সাতটা থেকে বারান্দা দিয়ে দেখছিলাম খালি রিকশা যায় কিনা? কিন্তু আটটা পর্যন্ত না পেয়ে নিচেই নেমে আসি গেইটের ভেতরে প্রথম সিঁড়িতেও পানি চলে এসেছে। আমি দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকেও রিকশা না পেয়ে অফিসে কল করে পরিস্থিতি জানালাম” বলছিলেন মিজ করিম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *