বিজেপি ও তৃণমূল নেতা ‘মাসতুতো ভাই’। সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে এমন মন্তব্য করায় দলের শাস্তির মুখে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। সুকান্ত মজুমদারকে অপমান করায় বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শোকজ করেছেন তাঁকে। আগামী ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে বিজেপি বিধায়ককে।

শোকজের ওই চিঠিতে বলা হয়, দলের শৃঙ্খলারক্ষা কমিটির সুপারিশে এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে এই শাস্তির পদক্ষেপ করা হয়েছে।
