নির্যাতিতা মহিলা শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হন

ছবির উৎস, Shahnawaz Ahmad

ছবির ক্যাপশান, নির্যাতিতা নারীকে হাসপাতালে ভর্তি করা হয়

সতর্কীকরণ: এই প্রতিবেদনের কিছু বর্ণনা আপনাকে বিচলিত করতে পারে।

তেরো বছর আগে ভারতের রাজধানী দিল্লিতে বাসের ভেতর এক নারীকে গণধর্ষণের ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। ফের বিহার রাজ্য থেকে এমন আরেকটি ঘটনার খবর পাওয়া গেছে যেখানে এক নারীর ওপর চালানো নির্যাতন আগের ঘটনার মতোই ভয়াবহ ও নির্মম।

সমাজকর্মীদের মতে, এই ঘটনাটি পুলিশ ও চিকিৎসা ব্যবস্থার উদাসীনতারও একটি উদাহরণ – যে অভিজ্ঞতার সাক্ষী থাকতে হয় ভারতে যৌন নির্যাতনের শিকার হওয়া নারীদের, বিশেষ করে ছোট গ্রাম বা শহরের বাসিন্দা নারীদের।

ভারতীয় আইন অনুযায়ী, যৌন নির্যাতনের শিকার কোনো নারীর নাম প্রকাশ করা নিষিদ্ধ; তাই আমরা নির্যাতিতাকে ‘সোমা’ (এটি তার আসল নাম নয়) বলে অভিহিত করছি।

চার সন্তানের মা ২৮ বছর বয়সী ওই নারী বিবিসি হিন্দিকে জানিয়েছেন, নিজের বাড়িতেই তাকে একদল পুরুষ আক্রমণ করেন এবং গণধর্ষণের সময় তার যৌনাঙ্গে বিভিন্ন জিনিস ঢুকিয়ে দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *