মঙ্গলবার সকালে ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের চিত্র
ছবির ক্যাপশান, মঙ্গলবার সকালে ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের চিত্র

নেই কোনো কর্মসূচির তোড়জোড় কিংবা নেতাকর্মীর স্লোগান। সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার সকালে সরেজমিন এমন দৃশ্যই দেখা গেল।

একই অবস্থা দলটির ধানমন্ডি এবং তেজগাঁও কার্যালয়ের সামনেও।

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাড়তি নিরাপত্তা ঢাকার বাইরের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরেও।

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতি নজরে না পড়লেও এদিন তাদের কর্মসূচি ঠেকাতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাঠে সরব ছিল ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *