৭ই জুলাই ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ তৃতীয় গোল করার পর মিশরের মোহাম্মদ সালাহ (১০ নম্বর জার্সি পরিহিত) এবং তার সতীর্থরা রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের কাছে প্রতিবাদ জানান। উজ্জ্বল হলুদ জার্সি পরা রেফারিকে সেখান থেকে হেঁটে চলে যেতে দেখা যাচ্ছে।

ছবির উৎস, Reuters

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর ইতোমধ্যেই ফিফা ২০২৬ পুরুষ বিশ্বকাপে আলোচনার একটি বড় বিষয় ছিল। তবে ৭ই জুলাই মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় শেষ ষোলোর জয়কে ঘিরে উত্তপ্ত বিতর্ক এটিকে নতুন মাত্রা দিয়েছে।

ম্যাচ শেষ হতে ১১ মিনিট বাকি থাকতে ২-০ গোলে এগিয়ে থাকা মিশর, লিওনেল মেসির নেতৃত্বে শেষদিকে আর্জেন্টিনার তিন গোলের প্রত্যাবর্তনের পর, একটি গোল বাতিল হওয়া এবং শেষ দিকে একটি পেনাল্টির দাবিতে ভিএআর হস্তক্ষেপ না করায় ক্ষুব্ধ হয়ে ওঠে।

খেলা শেষে মিশরের কোচ হোসাম হাসান বলেন, “হয়তো তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের টুর্নামেন্টে রাখতে চেয়েছিল। হয়তো তারা চেয়েছিল মেসি লড়াইয়ে টিকে থাকুক।”

দ্বিতীয়ার্ধে মোস্তাফা জিকোর একটি গোল বাতিল করার সিদ্ধান্তে মিশরীয়রা বিশেষভাবে ক্ষুব্ধ ছিল। তখন তারা ১-০ গোলে এগিয়ে ছিল। আক্রমণের শুরুতে লিসান্দ্রো মার্তিনেজের পায়ের ওপর মিডফিল্ডার মারওয়ান আতিয়া পা রেখেছিলেন বলে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

তাদের দাবি ছিল, এর কয়েক সেকেন্ড পরই আর্জেন্টিনার পেনাল্টি বক্সে মোহাম্মদ সালাহ একই ধরনের ফাউলের শিকার হন। কিন্তু কোনো ফাউল দেওয়া হয়নি এবং এরপরই বর্তমান চ্যাম্পিয়নরা জয়সূচক গোলের জন্য পাল্টা আক্রমণে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *