মেসিসহ আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার বিজয়ীর ভঙ্গিতে মাঠে দৌড়াচ্ছেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নকআউট পর্বের প্রথম দুই ম্যাচেই ৩-২ গোলে জিতে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠেছে

    • Author, ডেইল জনসন
    • Role, ফুটবল বিষয়ক সংবাদদাতা
  • Published

  • পড়ার সময়: ৭ মিনিট

বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে আর্জেন্টিনা সর্বস্ব উজাড় করে দিচ্ছে এবং তাদের তা করতেই হচ্ছে।

নকআউট পর্বের প্রথম দুই রাউন্ডে কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে সহজ জয় পাওয়ার প্রত্যাশা থাকলেও ৩-২ গোলের ব্যবধানে জয় পেতে কঠোর লড়াই করতে হয়েছে লা আলবিসেলেস্তেকে।

মিশরের বিপক্ষে জয়টি বিতর্কেরও জন্ম দিয়েছে, কারণ শেষ ষোলোর ম্যাচে হারের পর আফ্রিকান দেশটি টুর্নামেন্ট থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার জন্য ফিফার কাছে আবেদন করেছে।

আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং তাদের তারকা খেলোয়াড় লিওনেল মেসিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে মিশর।

ম্যাচের পর কোচ হোসাম হাসান বলেন, মিসরের সঙ্গে “অন্যায় আচরণ” করা হয়েছে এবং তারা “অবিচারের শিকার” হয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *