নেত্রকোনার একটি কৃষক সংগঠন গড়ে তুলেছে অভিনব 'ফসলের হাসপাতাল'

ছবির উৎস, Md Ohidur Rahman

ছবির ক্যাপশান, নেত্রকোনার একটি কৃষক সংগঠন গড়ে তুলেছে অভিনব ‘ফসলের হাসপাতাল’

    • Author, রাকিব হাসনাত
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৪ মিনিট

বাংলাদেশের নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার একটি কৃষক সংগঠন গড়ে তুলেছে ‘ফসলের হাসপাতাল’, যেখানে কৃষকদের রোগাক্রান্ত শস্যের চিকিৎসা সমাধান দেওয়া হয় বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা।

তারা বলছেন, ক্ষেতের শস্য পোকা মাকড় কিংবা রোগ বালাইয়ে আক্রান্ত হলে কীটনাশক প্রয়োগ না করে, প্রাকৃতিক উপায়ে পোকা দমন ও বালাই নিয়ন্ত্রণ করার জন্য তারা কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন।

“কৃষকরা রোগাক্রান্ত শস্যের স্যাম্পল নিয়ে আমাদের হাসপাতালে আসলে মূলত কোন রোগের জন্য কোন ঔষধ লাগবে এবং সেটা কীভাবে বানানো ও ব্যবহার করতে হবে সেই পরামর্শ দেওয়া হয়,” বিবিসি বাংলাকে বলছিলেন ‘ফসল হাসপাতাল’ ব্যবস্থাপনায় জড়িতদের একজন আবদুল ওয়াদুদ খান।

মি. খান জানিয়েছেন এই পরামর্শ দেওয়ার কাজটি করেন তাদের কৃষক সংগঠনের প্রশিক্ষিত কয়েকজন সদস্য।

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিরুল ইসলাম বলছেন তারাও এই ‘ফসল হাসপাতালের’ কথা শুনেছেন এবং এর উদ্যোক্তাদের সমস্যা সমাধানে ‘অথেনটিক পরামর্শ’ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *