পত্রিকা

Published

পড়ার সময়: ৬ মিনিট

টাইমস অফ বাংলাদেশের আজকের প্রধান খবর- Power feud triggers Dewan exit অর্থাৎ ক্ষমতার দ্বন্দ্বে মন্ত্রীর পদ থেকে দেওয়ানের প্রস্থান।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ক্ষমতার দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধের কারণে মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

যদিও তিনি অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগপত্র দিয়েছেন, তবে বিএনপির একাধিক সূত্র বলছে, মূল কারণ ছিল মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ ও ক্ষমতা হারানো।

সূত্র অনুযায়ী, প্রতিমন্ত্রী মির মোহাম্মদ হেলাল উদ্দিন মন্ত্রণালয়ের কার্যক্রম ও পার্বত্য জেলা পরিষদ গঠনে ক্রমেই বেশি প্রভাব বিস্তার করছিলেন, যা নিয়ে মন্ত্রীর সঙ্গে তার বিরোধ তৈরি হয়।

দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই এই দ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে এবং প্রশাসনিক ফাইল ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে টানাপোড়েন দেখা দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *