প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। 

বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এসময় স্কাউট সদস্যদের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী।

ছবি: প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

এসময় প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কমিটির ভূমিকার প্রশংসা করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *