ই৮৫ সমর্থিত গাড়ি লঞ্চ অনুষ্ঠানে জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী

ছবির উৎস, ANI Photo/Naveen Sharma

ছবির ক্যাপশান, ই৮৫ সমর্থিত গাড়ি লঞ্চ অনুষ্ঠানে জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী

    • Author, প্রত্যুষ রায়
    • Role, বিবিসি নিউজ বাংলা, দিল্লি
  • Published

  • পড়ার সময়: ৫ মিনিট

গাড়ির জ্বালানিতে ইথানল মেশানো নিয়ে বিতর্কের মাঝেই কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নিতিন গডকরি এবার ই১০০ বা সম্পূর্ণ ইথানল জ্বালানির অনুমোদন দিয়েছেন। কিছুদিন আগেই তিনি ই৮৫ বা ১৫ শতাংশ পেট্রোলের সঙ্গে ৮৫ শতাংশ ইথানল মেশানোর অনুমোদন দিয়েছিলেন।

তবে ভারতে তেলের দাম বৃদ্ধি ও গাড়ি চালকদের জোর করে ইথানলযুক্ত পেট্রোল কিনতে বলায় অসন্তুষ্ট হতে দেখা গিয়েছে বহু মানুষকে।

সম্প্রতি পাঁচই জুন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী দিল্লিতে ই৮৫ ফুয়েল স্টেশন উদ্বোধন করলেও দেখা যাচ্ছে যে বর্তমানে ভারতে ৮৫ শতাংশ ইথানল-সমর্থিত গাড়ি খুবই কম রয়েছে।

কিন্তু এই ইথানল কি পেট্রোলের বিকল্প হতে পারে?

পেট্রোলিয়াম মন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে ইথানল শক্তি উৎপাদনের দিক থেকে পেট্রোলের সমকক্ষ নয়। তবে ইথানল মিশ্রিত জ্বালানির দাম কম। তাই তিনি আশা করেন যে ভবিষ্যতে গ্রাহকদের এই জ্বালানি সাশ্রয় দেবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *