মেসি মাঠে দৌড়াচ্ছেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিশ্বকাপ ইতিহাসে নিজের প্রথম হ্যাটট্রিক করলেন মেসি

    • Author, সৈয়দ ফায়েজ আহমেদ
    • Role, অতিথি লেখক
  • Published

  • পড়ার সময়: ৫ মিনিট

কানসাস সিটি স্টেডিয়ামে ১৬ই জুন (বাংলাদেশ সময় ১৭ জুন) সন্ধ্যায় একটি নামই বারবার গুঞ্জরিত হয়েছে, আর সেই গুঞ্জন ছড়িয়েছে গোটা দুনিয়ায়। লিওনেল মেসির এক অনবদ্য হ্যাট্রিক বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চলতি বিশ্বকাপে দিয়েছে এক নিখুঁত সূচনা।

আর মাত্র এক সপ্তাহ বাদে ৩৯ বছর পূর্ণ করতে যাওয়া এই আর্জেন্টাইন জাতীয় দলের হয়ে ২০০তম ম্যাচে, ষষ্ঠ বিশ্বকাপে, ৩৮ বছর বয়সে বিশ্বকাপ ইতিহাসে নিজের প্রথম হ্যাটট্রিক করলেন এবং মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের সর্বকালীন রেকর্ড স্পর্শ করলেন।

সবচেয়ে বেশি বয়সে হ্যাট্রিকের রেকর্ড করা এই রাতে মেসি গোল দেন ১৭, ৬০ এবং ৭৬ মিনিটে। গ্রুপ জের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে আলজেরিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করলো।

ম্যাচ শুরুর আগেই টানটান উত্তেজনা ছিল। আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেটকোভিচ সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, মেসিকে আটকাতে কোনো বিশেষ কৌশল তাদের নেই। তার যুক্তি ছিল, একজনকেই সামলাতে সব শক্তি ঢাললে আর্জেন্টিনার বাকি আক্রমণভাগ আরও বেশি স্বাধীনতা পাবে।

এই সিদ্ধান্ত যে কতটা ব্যয়বহুল হতে পারে, সেটা প্রথম বাঁশি বাজার কয়েক মিনিটের মধ্যেই বোঝা গিয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *