গুজরাটের উদনা রেলস্টেশনে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ভিড়। রবিবার, ১৯ এপ্রিল

ছবির উৎস, Hindustan Times

ছবির ক্যাপশান, গুজরাটের উদনা রেলস্টেশনে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ভিড়, ১৯শে এপ্রিলের ছবি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ঠিক আগে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের গ্রামে ফেরার ঢল নেমেছে – আর তাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও দানা বাঁধছে।

রাজ্যে রাজনৈতিক উত্তেজনার পারদ এমনিতে ক্রমশই ঊর্ধ্বমুখী, আর সেই উত্তেজনার আবহে নতুন মাত্রা যোগ করেছে ভোট দিতে পরিযায়ী শ্রমিকদের এই ব্যাপকহারে প্রত্যাবর্তন।

বিহার, আসাম, গুজরাট, এমনকি নেপালসহ বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার শ্রমিক কাজ ফেলে পশ্চিমবঙ্গে ফিরছেন।

এই প্রত্যাবর্তন শুধু রাজ্যের জনজীবনের একটি পারিবারিক আবেগঘন দৃশ্যতেই সীমিত থাকছে না – এটি এখন নির্বাচনী চালচিত্রকেও প্রভাবিত করছে, ভোটব্যাংকের রাজনীতি নিয়ে নানা প্রশ্নও তুলছে।

পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং – এই জেলাগুলিতে প্রতিদিনই দেখা যাচ্ছে ভিড়ে ঠাসা বাস, ‘ম্যাজিক ভ্যান’ বা ‘ছোটা হাতি’ নামে পরিচিত এক ধরনের গাড়ি ভাড়া করে শ্রমিকরা দলে দলে গ্রামে ফিরছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *