ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো
ছবির ক্যাপশান, ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো

বাংলাদেশের চট্টগ্রামে একটি কলেজে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে মঙ্গলবার ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের পর দুই সংগঠনের পরস্পরবিরোধী অবস্থানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে।

উভয় সংগঠনই একে অপরের বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং বিভিন্ন কৌশলে ক্যাম্পাস ও শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ করছে।

চট্টগ্রামে সরকারি সিটি কলেজের ওই ঘটনার প্রতিবাদে পরস্পরকে দায়ী করে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও ছাত্রশিবির।

“সংঘাত, সহিংসতা ও উত্তেজনার সূচনা করছে ছাত্রদল। আমরা সহনশীলতা নিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি,” বিবিসি বাংলাকে বলেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম।

আর ছাত্রদল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে ‘উত্তেজনাকর’ পরিস্থিতির জন্য শিবিরকে দায়ী করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *