দুর্ঘটনার পর বাসটি উদ্ধারে অভিযান চালায় উদ্ধারকারী জাহাজ হামজা

ছবির উৎস, MITHUN GOSWAMI

ছবির ক্যাপশান, দুর্ঘটনার পর বাসটি উদ্ধারে অভিযান চালায় উদ্ধারকারী জাহাজ হামজা

“সবাই বাস থেকে নেমে ঘাটের পাশ দিয়ে হেঁটে আসছিলাম। সামনে তাকাই দেখি আমাদের বাসটা গতির সাথে চোখের পলকে পানিতে পড়ে গেল।”

এভাবেই বলছিলেন রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী আব্দুল আহাদ। তিনি জানান, ফেরিঘাটে দাঁড়িয়ে থাকা অবস্থায়, শুরুতে কয়েকজন যাত্রী বাস থেকে নামতে রাজি ছিলেন না।

“কয়েকজন নামতে চাচ্ছিল না, পরে তাদেরকে অনেকটা জোর করেই বাস থেকে নামানো হয়,” বলেন মি. আহাদ।

শুক্রবার সকালে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ নামের যাত্রীবাহী বাসটি।

এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নৌপুলিশ এবং রাজবাড়ি জেলা প্রশাসন। বেলা বারোটা নাগাদ বাসটিকে নদী থেকে টেনে তোলা সম্ভব হয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *