মৌ বসু

খাবার খাওয়ার আগে অনেকেরই অভ্যাস থাকে ১ গ্লাস ভর্তি জল খাওয়া। কিন্তু এই অভ্যাসই ডেকে আনে বিপদ। অনেকের ধারণা খাবার খাওয়ার আগে জল খেলে পেট ভরে যায়। খাওয়ার প্রবণতা কমে। কিন্তু বাস্তবে এই ধারণার হয় উল্টো। বেশি জল খেলে বাড়ে খাইখাই ভাব।
কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষক পেইজ কানিংহাম ও পেনসিলভেনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষক জন হেইজ ৮৬ জনের ওপর গবেষণা চালান। গবেষকরা দুপুরে খাওয়ার পর ওই ৮৬ জন কত পরিমাণে জল খেয়েছেন তার দিকে নজর রাখেন। গবেষণায় দেখা যায়, যাঁরা বেশি পরিমাণে জল খেয়েছেন তাঁরাই বেশি পরিমাণে খাবার খেয়েছেন।
কর্নেল বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের গবেষক পেইজ কানিংহাম জানান, বেশি পরিমাণে জল খেলে পেট ভরে যাবে এই প্রবণতা বেশি সময় স্থায়ী হয় না। জল তাড়াতাড়ি শরীর থেকে বেরিয়ে যায়। পাকস্থলী খালি হয়ে যায়। গবেষণায় দেখা যায়, ৮৬ জন অর্ধেক কাপের কম জল খেয়েছেন ৩৯ গ্রাম বেশি খাবার খেয়েছেন। জল খাওয়ার তাড়না বাড়িয়ে তোলে। জিভ শুষ্ক হয়ে যাওয়া রোধ করে। খাবার আনন্দের সঙ্গে খাওয়া বাড়ায় জল খাওয়ার প্রবণতা। এছাড়াও বেশি মশলাদার ঝাল খাবার খেলে মানুষ তাড়াতাড়ি খেতে পারে না। Appetite নামক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *