ভিজয় একটি সাদা শার্ট এবং গলায় লাল ও হলুদ ডোরাকাটা উত্তরীয় পরা অবস্থায় একটি নির্বাচনী প্রচার যানে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। তাঁর দুই পাশে নিরাপত্তারক্ষীরা রয়েছেন। তাঁর চারপাশে উজ্জ্বল হলুদ ও লাল রঙের কনফেটি উড়ছে।

ছবির উৎস, TVK

ছবির ক্যাপশান, ভিজয়-এর টিভিকে তামিলনাড়ু নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে প্রচারের সময় যখন মাধার বদরুদ্দিনের ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে আসে, তখন খুব কম লোকই ভেবেছিলেন যে তাঁর জেতার কোনো সম্ভাবনা আছে।

বদরুদ্দিন তামিলগা ভেট্টি কাজগম (টিভিকে) নামক রাজনৈতিক দলের সদস্য, যার নেতৃত্বে রয়েছেন চলচ্চিত্র তারকা থেকে রাজনীতিতে আসা চন্দ্রশেখর জোসেফ ভিজয়, যিনি জনপ্রিয়ভাবে ‘থালাপ্যাথি’ (কমান্ডার) ভিজয় নামে পরিচিত। তিনি মাদুরাই সেন্ট্রাল নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যেখানে বিখ্যাত হিন্দু তীর্থস্থান মীনাক্ষী আম্মান মন্দির অবস্থিত।

গত মাসে নির্বাচনের আগে, ৪২ বছর বয়সী মাংসের দোকানের মালিক বদরুদ্দিনকে টিভিকে সমর্থকদের একটি দলের সাথে ভোট চাইতে দেখা গিয়েছিল।

বিপরীতে, তাঁর দুই প্রতিদ্বন্দ্বী-প্রভাবশালী আঞ্চলিক দল দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে) এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগম (এআইএডিএমকে)-র প্রার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রা, উচ্চকিত প্রচারণা এবং হেভিওয়েট সিনিয়র নেতা ও তারকাদের নিয়ে মাঠে নেমেছিলেন।

তাঁরা বেশ শক্তিশালী প্রার্থীও ছিলেন। যেমন ডিএমকে প্রার্থী ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী ও প্রবীণ নেতা পালানিভেল থিয়াগা রাজন এবং এআইএডিএমকে-র পক্ষে ছিলেন বিশিষ্ট অভিনেতা-পরিচালক সুন্দর সি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *