কয়লা খনির দুর্ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী পাঠানো হয়েছে

ছবির উৎস, Xinhua

ছবির ক্যাপশান, কয়লা খনির দুর্ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী পাঠানো হয়েছে

Published

পড়ার সময়: ১ মিনিট

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

শানঝি প্রদেশের থংচৌ গ্রুপের দ্বারা পরিচালিত লিউশেনইউ কয়লা খনিতে এই গ্যাস বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, প্যারামেডিকরা ঘটনাস্থলে স্ট্রেচার বহন করছেন এবং পেছনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। ১০০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে এবং ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ চলছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় ১৯:২৯ মিনিটে (১১:২৯ জিএমটি) শানঝির একটি কয়লা খনিতে এই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় সেখানে ২৪৭ জন শ্রমিক দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *