ঢাকার একটি গরুর হাট

ছবির উৎস, MUNIR UZ ZAMAN/AFP via Getty Images

ছবির ক্যাপশান, ঢাকার একটি গরুর হাট

Published

পড়ার সময়: ৪ মিনিট

ইসলাম ধর্ম বিষয়ে বিশেষজ্ঞদের মতে, ঈদুল আযহায় কোরবানি দেওয়ার জন্য সামর্থ্যবান মুসলিমদের জন্য তাজা ও সুস্থ পশু বেছে নেওয়ার বিধান আছে।

“হাদিসে বলা আছে আমাদের প্রিয় নবী এ ধরনের পশু কোরবানি দিয়েছেন,” বিবিসি বাংলাকে বলেছেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির এবং হালাল সনদ বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু ছালেহ পাটোয়ারি।

ঈদুল আযহা হলো মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব এবং এটি বাংলাদেশের মুসলিমদের কাছে কোরবানির ঈদ হিসেবেই বিশেষভাবে পরিচিত।

প্রতি বছর আরবি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ্জ্ব মাসের ১০ তারিখ ঈদুল আযহা পালন করা হয়। এ সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমানরা পশু কোরবানি করে থাকেন।

তবে বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমের মধ্যে এই ঈদে কোরবানি দেওয়ার জন্য পশু বাছাইয়ে ভিন্নতা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *