মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় সায়েন্স ল্যাবরেটরিতে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা

ছবির উৎস, Collected

ছবির ক্যাপশান, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে ঢাকাসহ বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান রাখার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে ঢাকাসহ বাংলাদেশের কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভকারীদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেরও দেখা গেছে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি তারা আরো দুটি দাবি তুলেছে। সোমবার যারা পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি তাদের পরীক্ষা নেওয়া এবং বন্যা বা জলাবদ্ধতা পুরোপুরি না কাটা পর্যন্ত পরীক্ষা বন্ধ রাখার দাবি জানিয়েছে।

শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগী’ বলেছেন দাবি করেও তারা প্রতিবাদ করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে প্রথমে রাজধানী ঢাকা সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ হয়। এ সময় ধানমন্ডি থেকে নিউ মার্কেটের দিকে যাওয়ার পথে যানজটের সৃষ্টি হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *