সম্প্রতি গ্রেফতার হওয়ার পর, তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গির খান ফলতার রাস্তায় কান ধরে হেঁটে যাচ্ছেন। তার পরনে টি-শার্ট ও হাফ প্যান্ট। কোমরে বাঁধা রয়েছে দড়ি। তাকে ঘিরে রয়েছেন পুলিশকর্মীরা

ছবির উৎস, Social media screengrab

ছবির ক্যাপশান, সম্প্রতি গ্রেফতার হওয়ার পর, তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গির খানকে ফলতার রাস্তায় ‘প্যারেড’ করানোর দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে

পশ্চিমবঙ্গের ক্ষমতা হারানোর পর থেকে তৃণমূল কংগ্রেসর বেশ কয়েকজন নেতাকে পুলিশ গ্রেফতার করার পর কোমরে দড়ি বেঁধে ‘প্যারেড’ করিয়েছে। এরকম সর্বশেষ ঘটনাটি হয়েছে ফলতা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গির খানের সঙ্গে।

এদের বেশিরভাগের ক্ষেত্রেই রয়েছে দুর্নীতির অভিযোগ। তবে মানবাধিকার সংগঠনগুলি বলছে, ধৃতদের কোমরে দড়ি বেঁধে ‘প্যারেড’ করিয়ে ওই ব্যক্তির মানবাধিকার হরণ করা হয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগণা জেলার ফলতা আসনে নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের সতর্কবার্তার জবাবে প্রকাশ্যে নিজেকে ‘পুষ্পা’ বলে আখ্যা দিয়েছিলেন জাহাঙ্গির খান। সেই ঘটনাকে কেন্দ্র করে রাতারাতি খবরের শিরোনামে উঠে আসেন তিনি।

তবে বিতর্ক সেখানেই থেমে থাকেনি। ভোটের ঠিক আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা থেকে শুরু করে চলতি মাসে ভারত-নেপাল সীমান্তের পানিটাঙ্কি থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়াসহ একের পর এক ঘটনায় বারবার আলোচনায় এবং বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে জাহাঙ্গির খানের নাম।

সম্প্রতি গ্রেফতার হওয়ার পর, জাহাঙ্গির খানকে ফলতার রাস্তায় ‘প্যারেড’ করানোর দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *