Linda Nosková: চেক প্রজাতন্ত্রের (Czech Republic) ২১ বছর বয়সি টেনিস খেলোয়াড় লিন্ডা নসকোভা প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) চ্যাম্পিয়ন হলেন। শনিবার উইম্বলডনে (Wimbledon 2026) মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশীয় টেনিস তারকা ক্যারলিন মাচোভাকে (Karolina Muchova) হারিয়ে দিলেন লিন্ডা।

মাকে সাফল্য উৎসর্গ

প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পর প্রয়াত মাকে সাফল্য উৎসর্গ করলেন লিন্ডা নসকোভা।

Tennis News: উইম্বলডনের (Wimbledon 2026) ঘাসের কোর্টে অনেক ইতিহাস রচিত হয়েছে। শনিবার নতুন ইতিহাস তৈরি হল। মহিলাদের সিঙ্গলসের ফাইনালে খেলতে নেমেছিলেন চেক প্রজাতন্ত্রের (Czech Republic) লিন্ডা নসকোভা (Linda Noskova) ও ক্যারলিনা মাচোভা (Karolina Muchova)। এই দুই খেলোয়াড়ই এবারের উইম্বলডনের আগে গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) জিততে পারেননি। এবারই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন লিন্ডা। ২১ বছর বয়সি এই টেনিস খেলোয়াড় উইম্বলডনের সেন্টার কোর্টে অসাধারণ লড়াই করে জয় ছিনিয়ে নিলেন। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-২, ৫-৭, ৬-৩। প্রথম সেটে হেরে গেলেও, দ্বিতীয় সেটে জিতে লড়াইয়ে ফেরেন ক্যারলিনা। তিনি লিন্ডার উপর চাপ তৈরি করেন। কিন্তু তৃতীয় সেটে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হলেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নতুন ইতিহাস লিন্ডার

চেক প্রজাতন্ত্রের ষষ্ঠ মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন লিন্ডা। তাঁর আগে এই সাফল্য পান মার্টিনা নাভ্রাতিলোভা (Martina Navratilova), ইয়ানা নভোতনা (Jana Novotna), পেট্রা কিটোভা (Petra Kvitova), মার্কেটা ভন্ড্রোসভা (Marketa Vondrousova) ও বারবোরা ক্রেজচিকোভা (Barbora Krejcikova)। ২১ বছর বয়সে বিখ্যাত ভেনাস রোজওয়াটার ডিশ (Venus Rosewater Dish) হাতে তুলে নেওয়ার সুযোগ পেয়ে নতুন নজির গড়লেন লিন্ডা। ২০১১ সালের পর থেকে উইম্বলডনে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হলেন লিন্ডা।

স্বপ্নপূরণ করে মাকে স্মরণ লিন্ডার

ছোটবেলা থেকেই উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতেন লিন্ডা। শনিবার তাঁর সেই স্বপ্নপূরণ হল। তিনি প্রয়াত মা ইভানাকে এই সাফল্য উৎসর্গ করলেন। তাঁর মা দীর্ঘদিন ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার পর ২০২৪ সালের উইম্বলডন শুরু হওয়ার ঠিক আগে হার মানেন। চ্যাম্পিয়ন হওয়ার এই চেক টেনিস খেলোয়াড় বলেছেন, ‘আমি একজনকে ধন্যবাদ জানাতে চাই। তিনি হলেন আমার মা। তিনি না থাকলে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। এই কারণে তাঁকে ধন্যবাদ জানাতে চাই।’ প্রথমবার উইম্বলডন জেতার পর প্রয়াত মাকে এই সাফল্য উৎসর্গ করলেন লিন্ডা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *