ছবির উৎস, mopa.gov.bd
আসন্ন দূর্গা পূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে আগামী ১৭ই অক্টোবর শনিবার বাংলাদেশের সকল সরকারি অফিস খোলা থাকবে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওইদিন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসসমূহ খোলা থাকবে।
তবে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটি পাবেন না।
সেইসাথে, হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির আওতাবহির্ভূত থাকবে
চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতায় পড়তেন না।
এছাড়া, জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসগুলোও এর আওতাবহির্ভূত থাকবে।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
এতে আরও বলা হয়, আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রীম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
বেসরকারি খাতের ছুটির বিষয়ে বলা হয়েছে, বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান বা কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
