• 24 Jun 2026 04:02 PM (IST)

    Taratala Collapse: তারাতলায় কন্ট্রোলরুম

    • বিকালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
    • ০৩৩-২২১৪৩৫২৬, ০৩৩-২২৫৩৫১৮৫
    • ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০
  • 24 Jun 2026 03:59 PM (IST)

    Taratala Collapse: ভার্টিক্যাল ড্রিল করে চলছে উদ্ধারকাজ

    • ভার্টিক্যাল ড্রিল করে বার করা হচ্ছে দেহ
    • উদ্ধারকার্যে ব্যবহৃত হচ্ছে হাইড্রোলিক ল্যাডার
    • ওড়ানো হচ্ছে ড্রোন। অত্যাধুনিক সমস্ত পন্থা উদ্ধারে ব্যবহৃত হচ্ছে
    • আহতদের উদ্ধার করে পাঠানো হচ্ছে SSKM-এ
    • এখনও ভিতরে বহু জনের আটকে থাকার সম্ভাবনা
  • 24 Jun 2026 03:10 PM (IST)

    ‘স্যর-স্যর এখানে বডি-বডি…’,ক্যামেরা ঘোরাতেই শিউরে ওঠার মতো ছবিটা ধরা পড়ল তারাতলায়

    প্রতিদিনের মতোই কাজে এসেছিলেন ওঁরা। কিন্তু এত বড় বিপর্যয় নেমে আসবে তা হয় ভাবতেও পারেনি মানুষগুলো। তারাতলায় হঠাৎ মাথার উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কারখানার শেড। আর তাতে মৃত্যু একাধিকের। অসমর্থিত সূত্র বলছে, আটকে ৪০ থেকে ৫০ জন মানুষ। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে দমকল গেছে। নেমেছে সেনা। রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সবাই উদ্ধার করছে। সাংবাদিকরা ক্রমাগত সেই উদ্ধারের ছবি তুলে ধরছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দিকে পা পড়ছে সাংবাদিকদের কার্যত দেখা যাচ্ছে সেখানেই রয়েছে আটকে থাকা মানুষ।

    বিস্তারিত পড়ুন: Taratala News: ‘স্যর-স্যর এখানে বডি-বডি…’,ক্যামেরা ঘোরাতেই শিউরে ওঠার মতো ছবিটা ধরা পড়ল তারাতলায়

  • 24 Jun 2026 02:29 PM (IST)

    উদ্ধারকার্যে সেনা

    • অসমর্থিত সূত্রের খবর, এখনও পর্যন্ত ৬ জনের দেহ উদ্ধার হয়েছে। ভিতরে এখনও আটকে বহু। ধ্বংসস্তূপ ক্রেন দিয়ে সরিয়ে উদ্ধারকার্য চলছে।
    • উদ্ধারকার্যে এল সেনা, NDRFএর টিম।
    • ধ্বংসস্তূপের ভিতর থেকে বেরিয়ে রয়েছে কাটা হাত-পা! বীভৎস ছবি!
    • নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
  • 24 Jun 2026 02:23 PM (IST)

    তারাতলায় ধ্বংসস্তূপের ভিতর থেকে বাড়ছে মৃত্যু সংখ্যা

    তারাতলায় একটি কারখানার শেড ভেঙে বিপত্তি। ভেঙে পড়ে লোহার বিম, টিন। আহত হয়েছেন একাধিক। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কারোর হাত থেঁতলে গিয়েছে, কারোর মাথা। অনেকেরই অবস্থাই আশঙ্কাজনক। অসমর্থিত সূত্রে খবর, এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। ৪০-৪৫ জন ভিতরে আটকে রয়েছেন বলে খবর। গ্যাস কাটার এনে লোহার বিম কেটে উদ্ধারকার্য চালাচ্ছে দমকল। দমকল কর্মীদের সহায়তায় স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় বাসিন্দারা বলছেন, অনেকেই আটকে থাকার সম্ভাবনা রয়েছে।

    বিস্তারিত পড়ুন: হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, ধ্বংসস্তূপের নীচে থেঁতলে যাওয়া শরীর, অন্ততপক্ষে আটকে ৫০ জন! তারাতলায় ভয়ঙ্কর ঘটনা

  • 24 Jun 2026 01:54 PM (IST)

    Taratala Factory Shed Collapse: তারাতলায় ভয়ঙ্কর দুর্ঘটনা, কারখানার শেড ভেঙে আটকে বহু

    • তারাতলায় একটি কারখানার শেড ভেঙে বিপত্তি। আহত হয়েছেন একাধিক।
    • ৪০-৪৫ জন ভিতরে আটকে রয়েছেন বলে খবর। উদ্ধার কার্যে দমকল। দমকল কর্মীদের সহায়তা করছেন স্থানীয় বাসিন্দারাও।
    • আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কারোর হাত থেঁতলে গিয়েছে, কারোর মাথা। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। টিন, লোহার বিম ভেঙে পড়ে।
    • ধ্বংসস্তূপের চেহারা নেয় এলাকা। স্থানীয় বাসিন্দারা বলছেন, অনেকেই আটকে রয়েছে।

    বিস্তারিত পড়ুন: হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, ধ্বংসস্তূপের নীচে থেঁতলে যাওয়া শরীর, অন্ততপক্ষে আটকে ৫০ জন! তারাতলায় ভয়ঙ্কর ঘটনা

  • 24 Jun 2026 01:22 PM (IST)

    Border BSF: জমি পেতেই সীমান্তে দ্রুত কাঁটাতার বসানোর কাজ করছে বিএসএফ, রিপোর্ট গেল শাহর মন্ত্রকে

    • কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হয়। অথচ পূর্বতন তৃণমূল-সরকার কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দিচ্ছে না বলে ভোটের আগে লাগাতার সরব হয়েছিল বিজেপি।
    • আর রাজ্যে পালাবদল হতেই বিএসএফের হাতে জমি তুলে দেয় শুভেন্দু-সরকার। জমি পেয়েই সীমান্ত কাঁটাতার বসানোর কাজ শুরু করে বিএসএফ।
    • এই কয়েকদিনেই ৪৮ শতাংশ কাজ শেষ হয়েছে। সীমান্তে বসেছে কাঁটাতার স্তম্ভ। বাকি কাজও শীঘ্রই শেষ হবে। একথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠাল বিএসএফ।

    বিস্তারিত পড়ুন: শুভেন্দু জমি দিতেই বদলে গেল পুরো বাংলার বর্ডার

  • 24 Jun 2026 12:27 PM (IST)

    Business advisory committee: বিধানসভার কার্য উপদেষ্টা কমিটিতে ঠাঁই হল না ‘কালীঘাট তৃণমূলের’

    • বিধানসভার কার্য উপদেষ্টা (BA) কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে জায়গা পেলেন না ‘কালীঘাট তৃণমূলের’ বিধায়করা।
    • গত ১৯ জুন এই কমিটি গঠন করা হয়েছে।
    • বিএ কমিটিতে রয়েছেন নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, তাপস রায়, শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, শারদ্বত মুখোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মালতী রাভা রায়, বিশাল লামা, উমেশ রাই, বিরাজ বিশ্বাস, অম্লান ভাদুড়ি (সরকারি মুখ্য সচেতক বা চিফ হুইপ), আখরুজ্জামান (বিরোধী চিফ হুইপ বা মুখ্য সচেতক), বিপ্লব মিত্র (ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী),  সমীর কুমার জানা (ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী), অনুপম বিশ্বাস (বিজেপি)
    • কার্য উপদেষ্টা কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে জায়গা পেয়েছেন হুমায়ুন কবীর, নওশাদ সিদ্দিকী, মোহতাব শেখ (কংগ্রেস), মহম্মদ মোস্তাফিজুর রহমান (সিপিআইএম), বঙ্কিমচন্দ্র ঘোষ (বিজেপি), পার্থসারথি চট্টোপাধ্যায় (বিজেপি), সুদীপ কুমার মুখোপাধ্যায় (বিজেপি), অরুণ হালদার (বিজেপি), সন্দীপন সাহা (ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী), জাভেদ আহমেদ খান (ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী)
  • 24 Jun 2026 11:04 AM (IST)

    Abhishek Banerjee: অভিষেকের দ্রুত শুনানির আবেদন ফেরাল হাইকোর্ট

    • চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চান। সেজন্য আদালতের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    • তাঁর আবেদনের দ্রুত শুনানির জন্য এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক
    • কিন্তু, দ্রুত শুনানির আবেদন ফেরাল আদালত।
  • 24 Jun 2026 10:59 AM (IST)

    Tamanna Katun death: কালীগঞ্জে তামান্না খাতুনের মৃত্যুতে আরও ২ জন গ্রেফতার

    • ঠিক এক বছর আগে নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের পর তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছিল ১০ বছরের তামান্না খাতুনের।
    • গতকাল বিধানসভায় এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, কেউ ছাড়া পাবে না।
    • এরপর তামান্নার মা সাবিনা ইয়াসমিন দেখা করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
    • মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই তামান্নার মৃত্যুর ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ।
    • সবমিলিয়ে ওই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। সাবিনা ইয়াসমিন মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন।


  • Source link

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *