দু’জনের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ার সম্পূর্ণ আলাদা। লিওনেল মেসি দেশের জার্সিতে সব পেয়েছেন। এবার রাজকীয় মহাপ্রস্থান। অন্যদিকে বিশ্বকাপ অধরাই থাকছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দলীয় কোন্দলে পর্তুগাল দল থেকেও বহু দূরে। কিন্তু কেরিয়ার সায়াহ্নে কোথাও গিয়ে একটা যোগসূত্র দুই কিংবদন্তির মধ্যে। বর্ণাঢ্য বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি। অন্যদিকে বিশ্বকাপের পরই অবসর নিতে চেয়েছিলেন রোনাল্ডো। দু’টো ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়ায় টাকা। আরও স্পষ্ট করে বললে দুই দেশের ফুটবল ফেডারেশনের বিপুল লোভ।

ভারতীয় সময় বুধবার ভোরে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলতে নামবেন মেসি। প্রতিপক্ষ বেনিন। বিশ্বকাপ ফাইনালে হার ও তারপর বাবার মৃত্যু, জোড়া ধাক্কা নিয়ে আর্জেন্তিনীয় কিংবদন্তি বিদায়বার্তা জানিয়েছিলেন। শেষ ম্যাচ খেলতে ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্তালে নামবেন। সেই ম্যাচ স্মরণীয় করে রাখতে চেষ্টার ত্রুটি রাখছে না আর্জেন্টিনা ফুটবল সংস্থা। তৈরি নতুন জার্সিও।

আরও পড়ুন:

তবে ইটালির এক সংবাদমাধ্যমের মতে, মেসি এই ম্যাচটা খেলতেই চাননি। তিনি নাকি বুঝতে পেরেছিলেন, তাঁর বিদায়কে সামনে রেখে প্রচুর টাকা কামাতে চায় এএফএ। আর সেটার পরিমাণ প্রায় কয়েক লক্ষ ডলার। এমনকী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও নাকি ম্যাচটি করাতে চাননি। এই গোটা আয়োজন প্রক্রিয়া নিয়ে তাঁরও আপত্তি আছে। তাছাড়া এএফএ মেসির শেষ ম্যাচে এমন একটা প্রতিপক্ষ দেশ খুঁজছিল, যারা কোনও টাকা চাইবে না। সেই প্রস্তাবে রাজি হয়েছে বেনিন। মেসির শেষ ম্যাচে অংশগ্রহণ- এটাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ফলে আর্জেন্টিনা ফুটবল সংস্থার পকেটে আরও টাকা ঢুকবে। মেসি শেষ ম্যাচ খেলছেন ঠিকই, তবে বিতর্কও থাকছে।

অন্যদিকে পর্তুগাল কোচ জর্জে জেসুসের সঙ্গে ঝামেলায় পর্তুগাল শিবির ছেড়েছেন রোনাল্ডো। বিশ্বকাপের পর অবসর নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু পর্তুগাল ফুটবল ফেডারেশনই নাকি তাঁকে আটকে দিয়েছিল! বিশেষজ্ঞদের মতে, পর্তুগালের গোটা জাতীয় দলের থেকে একা রোনাল্ডোর জনপ্রিয়তা অনেক বেশি। স্রেফ ব্র্যান্ড ভ্যালুর নিরিখে, রোনাল্ডো চলে গেলে পর্তুগিজ ফুটবল বিশাল ধাক্কা খাবে। গত ২০ বছর ধরে রোনাল্ডোর জনপ্রিয়তায় ভর করেই একের পর এক চুক্তি করে আয় করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। রোনাল্ডো চলে গেলে সেই আয়ের পথ বন্ধ হয়ে যাবে। তাঁদের লোভেই ‘অপমানিত’ হতে হল ফুটবল কিংবদন্তিকে। তিনি অবশ্য আশাবাদী, কোচকে সরিয়ে দেবে পর্তুগাল ফেডারেশন। আর তিনিও জাতীয় দলে ফিরবেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *