LIVE NEWS & UPDATES
-
28 Apr 2026 11:40 AM (IST)
SIR List: ১৪৬৮ জনের নাম জুড়ল তালিকায়, ৬ জনের নাম বাদ
- প্রথম তালিকায় ১৩৯ জনের নাম যুক্ত হয় ও ৮ জনের নাম বাদ যায়। এবার দ্বিতীয় তালিকায় জুড়ল ১৪৬৮ জনের নাম। বাদ পড়ল মাত্র ৬ জনের নাম।
- নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অ্য়াপিলেট ট্রাইবুনাস ২ অপশনে এপিক নম্বর দিয়ে নিজের নাম খুঁজে নেওয়া যাবে। যাঁদের নাম উঠল, তাঁদের বাড়িতে দ্রুত স্লিপ পাঠিয়ে দেওার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, যাতে বুধবার তাঁর ভোটটা দিতে পারেন।
- তবে, লক্ষ লক্ষ ভোটারের ভোটাধিকার নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।
-
28 Apr 2026 09:41 AM (IST)
Madan Mitra: ‘থানা উঠিয়ে দেব’, হুঁশিয়ারি মদন মিত্রের
- আজ বিধানসভা দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারের শেষ দিন।।আর শেষ দিনের প্রচারে রণংদেহি কামারহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র।
-
পুলিশ আধিকারিককে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে।
-
প্রার্থীর অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা বাইক নিয়ে জায়গায় জায়গায় প্রচার করছে। তাদেরকে আটকাচ্ছে না, আটকাচ্ছে শুধু তৃণমূলকে।
-
মদন মিত্র বলেন, ‘আমরা কি খুনি না ডাকাত? এগুলো আমাদের সঙ্গে করতে বারণ করবেন। ৫ তারিখের পর ওরা চলে যাবে। তারপর থানা উঠিয়ে ফেলে দেব।’
-
28 Apr 2026 09:35 AM (IST)
SIR List: ভোর রাতে ট্রাইব্যুনালের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ
- সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবার ভোররাতে ট্রাইব্যুনালের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হল।
- শেষ দফা ভোটের আগে নিষ্পত্তি হওয়া নামের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সোমবার রাত ১২টা পর্যন্ত যে সব নাম নিষ্পত্তি হয়েছে, তার তালিকা সামনে এল।
- এই তালিকায় কত নাম আছে, তা এখনও প্রকাশ করা হয়নি।
রাত পোহালেই দ্বিতীয় তথা শেষ দফার ভোট পশ্চিমবঙ্গে। সবরকমের প্রস্তুতি সেরে ফেলেছি নির্বাচন কমিশন। জায়গায় জায়গায় গিয়ে ভোটারদের আশ্বস্ত করছে কেন্দ্রীয় বাহিনী। কোথাও যাতে ভোটারদের ভয় না দেখানো হয় সেই বিষয়টাও নিশ্চিত করছেন পুলিশ পর্যবেক্ষকরা।
Published On – Apr 28,2026 9:33 AM
