শেখ হাসিনা ইস্যু প্রভাব ফেলছে বাংলাদেশ-ভারত সম্পর্কে
ছবির ক্যাপশান, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু প্রভাব ফেলছে বাংলাদেশ-ভারত সম্পর্কে

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আপাতত স্থগিত। দ্বিপাক্ষিক সফরে ভারতের প্রস্তাব এবং আগ্রহ সত্ত্বেও সেটা যে হলো না তার একটা বড় কারণ বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া কয়েকটি শর্ত।

ভারত যখন সফর আয়োজনের চেষ্টা করছে তখন হঠাৎ এসব শর্ত অনেকটা ‘বিস্ময়’ হয়েই আসে ভারতের কাছে।

দেশটি অবশ্য প্রথম বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিলো ব্রিকস সম্মলনে আগামী সেপ্টেম্বরে। বাংলাদেশ সেটাতে রাজি হয়নি। ঢাকা বরং আগ্রহী ছিলো দ্বিপক্ষীয় সফরে।

তবে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অনাগ্রহ জানার পর ভারত তড়িৎ পদক্ষেপ নেয় দ্রুত একটি দ্বিপক্ষীয় সফর আয়োজনের এবং সেটা চলতি অগাস্ট মাসেই।

তবে এর মধ্যেই সবকিছু এলোমেলো হয়ে যায় ভারতের দিল্লিতে একটি প্রেস ব্রিফিংকে ঘিরে। যেখানে বক্তব্য রাখেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *