নয়া দিল্লি : সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ। দিল্লিতে ৫ দিন বন্ধ থাকবে মদের দোকান। এই দিনগুলিকে ড্রাই-ডে ঘোষণা করা হয়েছে রাজধানীতে। তবে, এক মাসেই ৫ দিন ড্রাই ডে নয় কিন্তু। ৫ মাস ধরে ৫ দিন দোকান বন্ধ থাকবে। আবগারি বিভাগের তরফে জানানো হয়েছে, মহরম, বুদ্ধ পূর্ণিমা-সহ একাধিক ছুটির দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান।

দিল্লি আবগারি বিভাগের ২০১০-এর ৫২ নং বিধি অনুযায়ী, বুদ্ধ পূর্ণিমা, ইদ-উল-জোহা, মহরম, স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমী-তে ড্রাই ডে পালন করা হবে। মে মাস থেকে সেপ্টেম্বর মাস জুড়ে এই ৫ দিনই বন্ধ রাখা হবে মদের দোকান। সেক্ষেত্রে কোন কোন তারিখে ড্রাই ডে পালন করা হবে, একবার দেখে নেওয়া যাক

যে দিনগুলি বন্ধ মদের দোকান

বুদ্ধ পূর্ণিমা- ১ মে
ইদ-উল-জোহা – ২৭ মে
মহরম – ২৬ জুন
স্বাধীনতা দিবস- ১৫ অগাস্ট
জন্মাষ্টমী- ৯ সেপ্টেম্বর

এদিকে, রাজধানীতে মদের দোকান বন্ধ থাকার খবর সামনে আসতেই সুরাপ্রেমীদের ভিড় বাড়তে শুরু করেছে। দোকানগুলিতে লাইন পড়ে গিয়েছে। অতিরিক্ত মদ বিক্রিও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

আর কী বলা হয়েছে নির্দেশিকায়?

আবগারি বিভাগের নির্দেশিকায় আরও বলা হয়েছে, মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা থাকলেও, L-15 এবং L-15F লাইসেন্সপ্রাপ্ত হোটেলগুলিতে অতিথিদের জন্য মদ পরিবেশনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়াও বলা হয়েছে, সব লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের বাইরে ‘ড্রাই ডে’ সংক্রান্ত নির্দেশিকা টাঙিয়ে রাখতে হবে। ড্রাই ডে-তে সংশ্লিষ্ট লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে বলেও নির্দেশে উল্লেখ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *