Weather Update: দক্ষিণবঙ্গের অধিকাংশ মানুষই আকাশের দিকে তাকিয়ে রয়েছে। তখনই স্বস্তির খবর দিয়েছে আলিপুর হাওয়া অফিস। কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়়ে। তবে এখনই গরমের অস্বস্তি থেকে রেহাই নেই।

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। কোনও কোনও জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াল পার করেছে।

দক্ষিণবঙ্গের অধিকাংশ মানুষই আকাশের দিকে তাকিয়ে রয়েছে। তখনই স্বস্তির খবর দিয়েছে আলিপুর হাওয়া অফিস। কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়়ে। তবে এখনই গরমের অস্বস্তি থেকে রেহাই নেই।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী অঞ্চলের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্র সমতল থেকে উচ্চতা ০.৯ কিলোমিটার। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গিয়ে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এরই কারণে যেমন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তেমনই বজ্রগর্ভ মেঘের থেকে হতে পারে ঝড়বৃষ্টি।

শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিমমেদিনীপুরে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।

দক্ষিণবঙ্গের ১২টি জেলায় শনিবার কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে। সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিমবর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমের অস্বস্তিও থাকবে।

এদিনও ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকু়ড়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিমমেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হাও়য়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার। বাকি জেলাতেও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ৫০ – ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দুই ২৪ পরগনা, নদিয়া মুর্শিদাবাদ, দুই বর্ধমান ও বীরভূমে ঝড়বৃষ্টি হতে পারে। ঝোড়়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার।

কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ও সোমবার। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য কমলেও গরমের অস্বস্তি কমবে না। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ দিন কলকাতার আকাশ থাকবে মেঘলা।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার থেকে। ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং ও জলপাইগুড়িতে। বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে. হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Source link