ইরান যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে। কিন্তু এখনও আমেরিকা এই যুদ্ধ শেষ করেনি। তেহরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার আগে এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজে জাহাজ আটকানোর মার্কিন কৌশল নিয়ে গোটা বিশ্বে চর্চা চলছে। ওয়াশিংটনের এহেন পদক্ষেপে যুদ্ধের সমাপ্তি আরও জটিল হয়ে কিনা তা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। তারই মাঝে এহেন মন্তব্য ট্রাম্পের।

এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমার মনে হয় ব্যাপারটা শেষ হয়েই এসেছে। আমরা যুদ্ধশেষের খুব কাছাকাছি রয়েছি।” সেই সঙ্গেই ইরানের উদ্দেশে তাঁর মন্তব্য, ”যদি এখনই পরিসমাপ্তি ঘটিয়ে দিই, তাহলেও ওদের সব কিছু নতুন করে গড়তে কুড়ি বছর লেগে যাবে। এবং আমরা এখনও শেষ করিনি। দেখা যাক কী হয়। আমার তো মনে হয় ওরা একটা চুক্তি করতে মরিয়া হয়ে রয়েছে।”

হরমুজে জাহাজ আটকানোর মার্কিন কৌশল নিয়ে গোটা বিশ্বে চর্চা চলছে। ওয়াশিংটনের এহেন পদক্ষেপে যুদ্ধের সমাপ্তি আরও জটিল হয়ে কিনা তা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। তারই মাঝে এহেন মন্তব্য ট্রাম্পের।

দীর্ঘ একমাসেরও বেশি রক্তাক্ষয়ী যুদ্ধের পর সাময়িক সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ইরান-আমেরিকা। রফাসূত্র বের করতে সম্প্রতি ইসলামাবাদে দু’পক্ষ আলোচনায় বসে। কিন্তু তা ব্যর্থ হয়। তারপরই হরমুজ অবরুদ্ধ করতে তোড়জোড় শুরু করে দেয় আমেরিকা। ফলে পৃথিবীর গুরুত্বপূর্ণ এই জলপথে ঘোর সংকট তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৪০ মিনিট ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গোর মোদি-ট্রাম্পের ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “কিছুক্ষণ আগেই দুই নেতা প্রায় ৪০ মিনিট ফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে মোদিকে নিয়মিতভাবে সব খবর জানিয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।”

এদিকে ইরানের সঙ্গে আমেরিকার শিগগিরি বৈঠক হতে পারে এমন একটা সম্ভাবনাও রয়েছে। এখন দেখার, ট্রাম্প সত্যিই যুদ্ধে ইতি টানেন, নাকি এই নিয়ে টালবাহানা চলতেই থাকে।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *