সোনার ব্যবহার শুধু গয়না তৈরিতেই সীমাবদ্ধ নয়। ছবিতে সোনালি রঙে রাঙানো রোজহিপ।

ছবির ক্যাপশান, সোনার ব্যবহার শুধু গয়না তৈরিতেই সীমাবদ্ধ নয়, (প্রতীকী ছবি)

    • Author, মরিয়ম সুলতানা
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৫ মিনিট

সোনার কথা উঠলেই প্রথমেই মনে আসে গয়নার কথা। হাজার বছর ধরে অলংকার তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে এই মূল্যবান ধাতু।

আবার নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবেও সোনার কদর বিশ্বজুড়ে। সেজন্য অনেকেই সোনার বার কিংবা কয়েন কিনে রাখেন।

কিন্তু বিনিয়োগ কিংবা অলংকার তৈরির বাইরেও অনেক খাতেই সোনা ব্যবহার করা হয়।

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ স্মার্টফোন থেকে শুরু করে মহাকাশযান, চিকিৎসাসহ নানা কাজে এর উপস্থিতি রয়েছে।

সবচেয়ে মজার বিষয় হলো, সোনা কিন্তু খাওয়ায় যায়, যা ‘এডিবল গোল্ড’ নামে পরিচিত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *