আল কারাউইয়্যিন বিশ্ববিদ্যালয়কে 'প্রাচীনতম বিশ্ববিদ্যালয়' হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো

ছবির ক্যাপশান, আল কারাউইয়্যিন বিশ্ববিদ্যালয়কে ‘প্রাচীনতম বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো

    • Author, তারেকুজ্জামান শিমুল
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৭ মিনিট

উত্তর আফ্রিকার মুসলিমপ্রধান দেশ মরক্কোর একটি প্রাচীন শহরের নাম ‘ফেজ’। পাহাড়ঘেরা শহরটির রাস্তাগুলো এতটাই সরু ও আঁকাবাঁকা যে, সেখান দিয়ে ইঞ্জিনচালিত গাড়ি চলাচল করতে পারে না। ফলে যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য গাধা এবং গরুর গাড়িই বাসিন্দাদের প্রধান ভরসা।

পাহাড়িপথ ধরে মূল শহরে প্রবেশ করতেই পরস্পর সংযুক্ত এমন অসংখ্য গলি চোখে পড়ে, যেগুলো দেখে দর্শনার্থীদের মনে হতে পারে যে, তারা একটি গোলকধাঁধার মধ্যে এসে পড়েছেন।

কিন্তু শহরের যেকোনো প্রান্তের উঁচু জায়গায় দাঁড়িয়ে কেউ যদি কেন্দ্রের দিকে তাকান, তাহলে প্রথমেই যে দৃশ্যটিতে তার চোখ আটকে যাবে, সেটি হচ্ছে- সবুজ রঙের সিরামিক টালি দেওয়া চমৎকার কিছু ছাদ।

এসব ছাদের নিচেই গত সাড়ে এগারোশ’ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে একটি প্রতিষ্ঠান, যার বর্তমান নাম ‘ইউনিভার্সিটি অব আল কারাউইয়্যিন’ বা আল কারাউইয়্যিন বিশ্ববিদ্যালয়। কেউ কেউ এই একে ‘আল কারাওইন’ এবং ‘আল কারাউয়িয়্যিন’ নামেও ডেকে থাকেন।

৮৫৯ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে বর্তমান বিশ্বের ‘প্রাচীনতম বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *