কলকাতা: বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারির মন্তব্যের জবাব দিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি, বয়স ভাড়ানোর অভিযোগে নির্বাসিত দুই ক্রিকেটার রোহিত যাদব ও রবি কুমারকে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেন পুরস্কৃত করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। বৃহস্পতিবার সন্ধেয় সাংবাদিক বৈঠক করে সব প্রশ্নের জবাব দিলেন সৌরভ।

সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবি, ‘গত মরসুমের পারফরমেন্সের বিচারে এই দুই ক্রিকেটারকে পুরস্কৃত করা হয়। এমনকি এই দুই ক্রিকেটারের বয়স ভাড়ানোর প্রমাণ প্রথম চিহ্নিত করে সিএবিই।’ এমনকি ভুয়ো সংশাপত্র দেখিয়ে সিএবি লিগে একাধিক ক্রিকেটার খেলার অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে কলকাতা পুরসভা ও হাসপাতালের ভূমিকাও উল্লেখ করেন সৌরভ। গত বছর থেকেই বয়স ভাড়ানো রুখতে আধার বায়োমেট্রিক বাধ্যতামূলক করে সিএবি।

২৪ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা। এবারে ভোটাভুটির সম্ভাবনাও রয়েছে। সৌরভ কী চাপে? মহারাজের উত্তর, ‘আমার ভাবমূর্তি কেউ নষ্ট করতে পারবে না। সিএবির উপর আমার ভাবমূর্তি নির্ভর করে না।’

সিএবি ও পুরষ্কার বিতর্ক

সম্প্রতি CAB নিয়ে চলছে একের পর এক বিতর্ক। দিন কয়েক আগেই ৬২ জন ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সিএবি। আগামী দুই মরশুমে এঁদের কেউ যেমন অন্য কোনও ক্লাবে যেতে পারবেন না, তেমনই নতুন কোনও চুক্তিতেও অংশগ্রহণও করতে পারবেন না। ওই ৬২ জন ক্রিকেটারের তালিকায় রয়েছেন দুই ক্রিকেটার রোহিত যাদব ও রবি কুমার। কিন্তু, তারপরেও CAB -র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দু’জন ক্রিকেটারকে পুরস্কার দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়।

গোটা বিষয় নিয়ে সরব হন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারি। এই নিয়ে রাজ্য সরকারের কাছে তদন্তের দাবি জানান তিনি। একই সঙ্গে সুয়োমোটো মামলা করে কলকাতা পুলিশকে তদন্তের অনুরোধও করেন। সিএবি সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *