নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ দখলে মরিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। মঙ্গলবার কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে ঋতব্রত শিবিরের পাঁচ বিধায়ক তথা ‘আসল তৃণমূলে’র গঠন করা কমিটির সদস্যরা তাঁদের তথাকথিত ‘বিশেষ অধিবেশনে’র নথি জমা দিয়ে এসেছেন। তাঁদের দাবি, নিয়ম মেনে দলের বিশেষ অধিবেশন ডেকে অরূপ রায়কে চেয়ারপার্সন নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে ৩০ সদস্যের জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে।

এই বিষয়ে আরও খবর

বৈঠক শেষ ঋতব্রতর বক্তব্য, “জোড়াফুল প্রতীক দাবি করার প্রশ্ন নেই। আমরাই আসল তৃণমূল। আমরা জাতীয় কর্মসমিতির বৈঠক সম্পর্কে জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরাই আসল তৃণমূল।” বিরোধী দলনেতার সাফ কথা, “আমরা কেন জোড়াফুল প্রতীক চাইতে যাব। আসল তৃণমূল তো আমরাই।”

সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনার সঙ্গে দেখা করে ঋতব্রত শিবির সোমবার পাঁচতারা হোটেলে যে বিশেষ অধিবেশন হয়েছে, সেই অধিবেশনের ‘মিনিটস’ জমা দিয়েছেন। সেই সঙ্গে কমিশনকে জানিয়ে এসেছেন, দলের নতুন চেয়ারপার্সন হচ্ছেন অরূপ রায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পদ থেকে অপসারিত। নতুন করে ৩০ সদস্যের কর্মসমিতি গঠন করা হয়েছে। ঋতব্রত ছাড়াও ওই প্রতিনিধি দলে সন্দীপন সাহা, জাভেদ খান, অরূপ রায় এবং আখরুজ্জামান ছিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

বৈঠক শেষ ঋতব্রতর বক্তব্য, “জোড়াফুল প্রতীক দাবি করার প্রশ্ন নেই। আমরাই আসল তৃণমূল। আমরা জাতীয় কর্মসমিতির বৈঠক সম্পর্কে জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরাই আসল তৃণমূল।” বিরোধী দলনেতার সাফ কথা, “আমরা কেন জোড়াফুল প্রতীক চাইতে যাব। আসল তৃণমূল তো আমরাই।” বলে রাখা দরকার মঙ্গলবার ঋতব্রতদের শক্তি আরও বেড়েছে। বিধানসভায় ঋতব্রতদের ঘরে এসে দেখা করেন সদ্য কালীঘাট তৃণমূলের জাতীয় কর্মসমিতি থেকে ইস্তফা দেওয়া প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এখানেই শেষ নয়, বজবজের প্রবীণ তৃণমূল বিধায়ক অশোক দেবও ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন বলে খবর।

মঙ্গলবার বিকেলে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা তৃণমূলের তরফে আইনজীবীদের একটি দল দেখা করেছে। সূত্রের খবর, আগামী সপ্তাহে ছয় বিধায়কের একটি দল জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে দলের প্রতীক দাবি করবেন। যদিও কালীঘাট তৃণমূল ঋতব্রতদের ওই পুরো বৈঠককে অবৈধ বলেই দাবি করছে। মমতাই যে দলের চেয়ারপার্সন-সেটা জানিয়ে ইতিমধ্যেই কমিশনকে চিঠি দিয়েছেন তাঁরা।

এই বিষয়ে আরও খবর

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *