পুলিশ ট্রেনিং স্কুলের বারান্দা থেকে উদ্ধার পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। এই মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে রহস‌্য। মঙ্গলবার ওই পুলিশকর্মীর দেহের ময়নাতদন্ত হয়। চিকিৎসকরা পুলিশকে জানিয়েছেন, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী। দু’মাস আগে এই পিটিএস-এর বারাকের মধ্যেই আত্মঘাতী হন এক পুলিশ আধিকারিক। এর পর পরই পুলিশ কনস্টেবলের আত্মহত‌্যার ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে।

দক্ষিণ কলকাতার আলিপুর থানার পুলিশ এর তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশ জেনেছে, পারিবারিক কারণেই আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী। পুলিশ জানিয়েছে, মৃত ওই পুলিশ কনস্টেবলের নাম বিপ্লব বর্মন। তিনি কমব‌্যাট ব‌্যাটালিয়নের ‘সি’ কোম্পানির কনস্টেবল। সোমবার রাতে বারাকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাই রাতেই পিটিএসের বিভিন্ন জায়গায় সহকর্মীরা বিপ্লবের খোঁজ চালাতে শুরু করেন।
এক অ‌্যাসিস্ট‌্যান্ট সাব ইন্সপেক্টর পদের আধিকারিক পিটিএসের একটি বিল্ডিংয়ের তিনতলার করিডরের এক প্রান্তে গিয়ে দেখেন, বিপ্লব একটি হুক থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। সঙ্গে সঙ্গে তাঁকে নামিয়ে এনে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই তদন্তে ঘটনাস্থলে যায় আলিপুর থানার পুলিশ।

পুলিশের সূত্র জানিয়েছে, ২০১৭ সালে তিনি কলকাতা পুলিশে যোগ দেন। তাঁর আসল বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। বিবাহিত ওই ব‌্যক্তির পরিবারের সঙ্গে তাঁর কথাও হয়েছিল। পুলিশের দাবি, কর্মক্ষেত্রে তাঁর কোনও সমস‌্যা ছিল না। বিভিন্ন কারণে পরিবারের সঙ্গে তাঁর কিছু সমস‌্যা চলছিল। কোনও কারণে পরিবারের লোকেদের সঙ্গে ফোনে তাঁর কথা কাটাকাটি হয়েছিল, পুলিশ এমনও ইঙ্গিত পেয়েছে। তারই জেরে এই ঘটনা কি না, পুলিশ তা যাচাই করছে। ময়নাতদন্তের পর পরিবারের লোকেদের হাতে তাঁর দেহ তুলে দেওয়া হয়। তদন্তের কারণে পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *