বামপন্থী প্রগতিশীল সাহিত্যের পালটা জাতীয়তাবাদী বইয়ের সম্ভার। কলেজ স্ট্রিটে এসএফআইয়ের বুকস্টলের সামনেই নিজেদের বই সাজিয়ে বসতে মরিয়া গেরুয়াপন্থী ছাত্র সংগঠন এবিভিপি। এনিয়ে মুখোমুখি সংঘর্ষে এসএফআই-এবিভিপি। বুধবার সকাল থেকে দু’পক্ষের হাতাহাতিতে উত্তপ্ত হয়ে উঠল কলেজ স্ট্রিট চত্বর। পরিস্থিতি সামলাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেডে ঘিরে দিলেও অশান্তি তো কমেইনি, উলটে পরিবেশ আরও তপ্ত হয়ে উঠেছে। পুলিশের ব্যারিকেড ভাঙতে গেলে এবিভিপির সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
সর্বশেষ খবর
