ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে ৮টি শূন্যপদে ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হচ্ছে। মাসে ৫০ হাজার টাকা বেতনে ২ বছরের চুক্তিতে এই কাজের জন্য আবেদন করা যাবে ১০ ডিসেম্বরের মধ্যে।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজ মন্ত্রক অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে। সদ্য সংস্থার ওয়েবসাইটে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (ডিআইসি)-তে কাজের সুযোগ পাবেন কর্মীরা। অনলাইনে করতে পারবেন আবেদন। আপাতত কর্মস্থল হবে দিল্লি। পরে যদিও তা পরিবর্তন হতে পারে।

শূন্যপদ

তরুণ পেশাদার বা ইয়ং প্রফেশনাল নিয়োগ করবে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (ডিআইসি)। চুক্তি ভিত্তিক হবে নিয়োগ। প্রথমে কাজের মেয়াদ হবে ২ বছরের। পরে প্রয়োজন অনুসারে তা বাড়তে পারে। মোট শূন্যপদ ৮টি। এআই ইঞ্জিনিয়ার-সহ একাধিক বিভাগে কাজ করতে হবে।

বেতন

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (ডিআইসি)-তে হবে নিয়োগ। প্রতি মাসে বেতন মিলবে ৫০ হাজার। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচলর অফ টেকনোলজি, মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং অথবা মস্টার অফ টেকনোলজি বা স্নাতক, স্নাতকোত্তর যোগ্যতা থাকতে পারে। সংশ্লিষ্টি বিভাগে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা মূল বিজ্ঞপ্তি থেকে জেনে নিন।

আবেদন পদ্ধতি

শীঘ্রই ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (ডিআইসি)-তে হবে নিয়োগ। আপাতত কর্মস্থল হবে দিল্লি। পরে যদিও তা পরিবর্তন হতে পারে। এই সংস্থায় আবেদন করতে পারবেন অনলাইনে। প্রথমে সংস্থার হোমপেজ-এ যান। সেখান থেকে কেরিয়ার অপশনে ক্লিক করুন। এবার দেখতে পাবেন মূল বিজ্ঞপ্তি। এবার বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুসারে আবেদন করুন। অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ দিন ১০ ডিসেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে সংস্থার ওয়েব সাইটে যান। সেখানে মিলবে আরও তথ্য।

অর্থাৎ, ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চুক্তির ভিত্তিতে ৮ জন ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হবে। মাসিক বেতন ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর। সংশ্লিষ্ট যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অনলাইনে ১০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। প্রাথমিক কর্মস্থল দিল্লি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *