
PM Modi Bishnupur Meeting Update: বাঁকুড়ার বিষ্ণুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় জনজোয়ার। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ভিড়ের মাঝে বক্তব্য দিয়ে উঠলেন মোদী। প্রধানমন্ত্রীর সভায় এদিন মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মত।
PM Modi Bishnupur Meeting Update: বাঁকুড়ার বিষ্ণুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় জনজোয়ার। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ভিড়ের মাঝে বক্তব্য দিয়ে উঠলেন মোদী। প্রধানমন্ত্রীর সভায় এদিন মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মত। তা দেখে আপ্লুত মোদী সবাইকে ধন্যবাদ জানান। এদিন মহিলাদের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি ও উপহারের কথা ঘোষণা করলেন দেশের প্রধানমন্ত্রী। বাংলার মেয়েদের নিরাপত্তাই বিজেপির প্রাথমিক লক্ষ্য বলে তিনি জানান। এদিন বাংলার মহিলাদের জন্য একাধিক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত মহিলাদের বছরে ৩৬ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। গর্ভবতী মহিলাদের জন্য ২১ হাজার টাকা সহায়তা এবং সন্তানের জন্মের পর অতিরিক্ত ৫ হাজার টাকা দেওয়ার কথাও বলা হয়েছে।
লাখপতি দিদি প্রকল্পের কথা বললেন প্রধানমন্ত্রী মোদী
এর পাশাপাশি মহিলাদের শিক্ষার জন্য এককালীন ৫০ হাজার টাকা সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। মহিলাদের স্বনির্ভর করতে ‘লাখপতি দিদি’ প্রকল্পের আওতায় আনা হবে বলেও জানানো হয়েছে। ব্যবসা বা নিজস্ব উদ্যোগ গড়ে তুলতে ২০ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ থাকতে পারে। চাষের সঙ্গে যুক্ত মহিলারাও এই বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন বলে জানান মোদী।
বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে প্রতিশ্রুতি
বিদ্যুতের খরচ কমাতে ‘PM সূর্যগড়’ প্রকল্পের আওতায় প্রতি পরিবারকে ৮০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি সস্তায় এলইডি বাল্ব দেওয়ার পরিকল্পনার উল্লেখ করা হয়েছে। পাইপলাইনের মাধ্যমে কম খরচে গ্যাস পৌঁছে দেওয়ার কথাও জানানো হয়েছে। প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
মহিলাদের জন্য প্রতিশ্রুতি
মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। দাবি করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলার অনেক মহিলা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যা অন্য কিছু রাজ্যে পাওয়া যায়। পাশাপাশি তিনি , সরকার বদল হলে গরিব মহিলারা বিনামূল্যে রেশন পাবেন এবং সেই সুবিধা কেউ কেড়ে নিতে পারবে না। ‘পিএম আবাস যোজনা’র আওতায় পাকা বাড়ি তৈরির জন্য দেড় লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার কথাও বলা হয়েছে। এছাড়া, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে,সরকার গঠিত হলে ‘আয়ুষ্মান’ প্রকল্পের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ বহন করা হবে বলে জানানো হয়েছে। কোনও মহিলার কিডনির অসুখ হলে সরকারি হাসপাতাল বিনা খরচে ডায়লিসিস হবে। এমন কথাও জানান প্রধানমন্ত্রী মোদী।
মহিলা রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগ
এদিন বিষ্ণুপুরের সভায় রাজ্যে রাষ্ট্রপতির সফরের সময় তাঁর প্রতি অসম্মান দেখানোর ইস্যুটি তোলেন মোদী। রাষ্ট্রপতি অসম্মান জানানারো ঘটনাটি দেশজুড়ে আলোচনায় এসেছে বলেও দাবি করেন তিনি। মোদী দাবি করেন, বাংলার মহিলারা এবং জনজাতি সম্প্রায়ের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের বিষয়টি ভালোভাবে নেননি বলে উল্লেখ করা হয়েছে। এই নিয়ে মোদী এদিন সভায় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, “বাংলার বোন, জনজাতি মহিলারা রাষ্ট্রপতির অপমান ভুলবে না। এটা কি মেনে নেবেন? সাজা পাওয়া উচিত কি না!”
