Ipac Tmc News: কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আইনি বাধ্যবাধকতার কারণে পশ্চিমবঙ্গের বুকে চলা সমস্ত কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি, কর্মচারীদের ২০ দিনের সাময়িক ছুটিতেও পাঠানো হচ্ছে বলে খবর। জানা যাচ্ছে, আগামী ১১ মে-র পর ফের তাদের সঙ্গে যোগাযোগ করবে ম্যানেজমেন্ট এবং তখনই পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।

Ipac Tmc News: বিধানসভা নির্বাচনের আগে চরম বিপাকে তৃণমূল। পশ্চিমবঙ্গের বুকে সমস্ত প্রোজেক্ট বন্ধ করার সিদ্ধান্ত নিল ভোট স্ট্র্যাটেজিক সংস্থা আইপ্যাক। রাজ্যের সমস্ত কাজ বন্ধ করল তারা। অর্থাৎ, গোটা বিজনেস অপারেশনস আর চালাবেনা এই সংস্থা। শুধু তাই নয়, আগামী ২০ দিনের কলকাতা টিমের প্রত্যেক কর্মীকে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে ম্যানেজমেন্ট। 

ফলে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে চরম বিপাকে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কারণ, তৃণমূলের পরামর্শদাতা সংস্থা হল আইপ্যাক। এবার নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে সংস্থার কর্মচারীদের ইমেইল মারফত কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে তারা। 

কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আইনি বাধ্যবাধকতার কারণে পশ্চিমবঙ্গের বুকে চলা সমস্ত কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি, কর্মচারীদের ২০ দিনের সাময়িক ছুটিতেও পাঠানো হচ্ছে বলে খবর। জানা যাচ্ছে, আগামী ১১ মে-র পর ফের তাদের সঙ্গে যোগাযোগ করবে ম্যানেজমেন্ট এবং তখনই পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *