TV9 বাংলায় পুরস্কৃত এমএল সাপোর্ট অ্যাপ। পুরস্কার গ্রহণ করলেন এমএল সাপোর্ট মোবাইল অ্যাপের ডিরেক্টর অঙ্কিত গুপ্ত Image Credit: TV9 Bangla

কলকাতা: স্বাস্থ্যই সম্পদ। আপনি যদি সুস্থ থাকেন, তাহলে যেকোনও কাজে দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়তে পারেন। কিন্তু, শরীর থাকলে মানুষ অসুস্থ হবেন। তখন কী করবেন, তা নিয়ে অনেকেই চিন্তায় পড়েন। সেইসময় আপনার ‘বন্ধু’-র ভূমিকা নিতে পারে ML সাপোর্ট মোবাইল অ্যাপ। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এই অ্যাপ এক অনন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

স্বাস্থ্য পরিষেবায় ML সাপোর্ট মোবাইল অ্যাপের পথচলা শুরু ২০২০ সালে। স্বাস্থ্য পরিষেবা থেকে যেন একজন মানুষও বঞ্চিত না হন, সেকথা মাথায় রেখেই এই মোবাইল অ্যাপ তৈরি। একবার এই অ্যাপ মোবাইলে ডাউনলোড করলেই পেয়ে যেতে পারেন অত্যাধুনিক ১০টি পরিষেবা।

বিনামূল্যে ওপিডি অ্যাপয়নমেন্টের সুবিধা। অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ২৪ ঘণ্টা টেলি মেডিসিনের পরামর্শের সুবিধা। ওষুধের বিলের উপর ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। এমনকি, অল্প সময়ে ফ্রি হোম ডেলিভারি। এই সব সুবিধা আপনি পাচ্ছেন এই একটি অ্যাপে।

এমএল সাপোর্ট মোবাইল অ্যাপ সবাইকে আশ্বস্ত করে বার্তা দিচ্ছে, অসুস্থ হলে আতঙ্কিত হবেন না। শুধু এই অ্যাপে একবার ক্লিক করুন। এমএল সাপোর্ট অ্যাপ আপনাকে সহযোগিতার জন্য প্রস্তুত। তাই তো তাদের ক্যাচলাইন, ‘এন ইজি লাইফ জার্নি।’

এমএল সাপোর্ট মোবাইল অ্যাপের ডিরেক্টর অঙ্কিত গুপ্তর কথায়, “এমএল সাপোর্ট একটা মোবাইল অ্যাপ যেখানে থেকে আমরা রোগীকে হেলথ কেয়ার পরিষেবা দিয়ে থাকি। এই অ্যাপ থেকে আপনি অ্যাম্বুল্যান্স বুকিং করুন। অ্যাম্বুল্যান্স আপনার লোকেশনে পৌঁছে যাবে। ১৮০ কিমি পর্যন্ত প্রত্যেকের জন্য ফ্রি। কারও জন্য চার্জ নেওয়া হয় না।”

টিভি৯ বাংলা সুস্বাস্থ্য ২০২৬-এ এবার পুরস্কৃত হয়েছে এমএল সাপোর্ট মোবাইল অ্যাপ। এক্সিলেন্স ইন হেলথকেয়ার সাপোর্ট সার্ভিসেস বিভাগে পুরস্কৃত হয়েছে তারা। টিভি৯ বাংলার হেলথ কনক্লেভে সুস্থ সমাজ গঠনে সমন্বিত স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনায় অংশ নেন অঙ্কিত গুপ্ত। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, তাঁর সংস্থা কীভাবে রোগীকেন্দ্রিক স্বাস্থ্য পরিষেবাকে আরও বেশি সহজলভ্য় ও সুবিধাজনক করে তুলেছে? এমএল সাপোর্টের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অঙ্কিত গুপ্ত বলেন, “এমএল সাপোর্ট একটা নরম্যাল অ্যাপ। রেজিস্টার করতে কোনও ফি লাগে না। কোনও ওটিপি নেই। কোনও মেইল আইডি লাগে না। জাস্ট রেজিস্টার করুন। আপনার অ্যাম্বুল্যান্স দরকার। অ্যাপে অ্যাম্বুল্যান্সে গিয়ে ক্লিক করুন। জাস্ট ৫ মিনিটে অ্যাম্বুল্যান্স আপনার লোকেশনে পৌঁছে যায়।”

আগামী ৫ বছরে হেলথ কেয়ার সাপোর্ট সার্ভিসেসকে আপনি কোন পর্যায়ে দেখতে চাইছেন? জানতে চাওয়া হয়েছিল অঙ্কিত গুপ্তর কাছে। এমএল সাপোর্টের ডিরেক্টরের জবাব, “আজকে আমরা AI-তে কাজ করছি। বিভিন্ন হাসপাতাল কিংবা চিকিৎসকরা কাজ করছেন। এটা হেলথ কেয়ার সেক্টরের জন্য ভালো। কিন্তু, সাপোর্ট সার্ভিসের জন্য এটা কতটা কার্যকর হবে জানি না। তবু এমএল সাপোর্টকে অনেক সফটওয়্যার কম্পানি অফার দিয়েছে যে কাস্টমারদের ফোনের জবাব দিতে আপনারা AI ব্যবহার করুন। কিন্তু আমরা করিনি। কারণ, যেই AI ভয়েস যাবে, মানুষের ভরসা কমবে। কোথাও মিসগাইড হতে পারেন। তাই আমরা এখনও করিনি। তবে ভবিষ্যতে কী হবে জানি না। ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্য এআই ভালো কাজ করছে।”

সবশেষে স্বাস্থ্যক্ষেত্র নিয়ে সাধারণ মানুষকে সজাগ করতে টিভি৯ বাংলার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এমএল সাপোর্টের ডিরেক্টর অঙ্কিত গুপ্ত বলেন, “খুব ভালো উদ্যোগ। কারণ, হেলথ কেয়ার সেক্টর খুব গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরকে পুরস্কার দিয়ে সামনে কাজ করার আরও যে চাহিদা, সেটা বাড়িয়ে দেয়। টিভি৯ বাংলা এতদিন ধরে যে এই প্রোগ্রাম করছে, এটা খুব ভালো উদ্যোগ।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *