• 23 Apr 2026 10:20 PM (IST)

    MI vs CSK | MI – 46/3 | Over – 8 | লড়ছে মুম্বই, ক্রিজে সূর্য!

    ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তুলছে মুম্বই। ৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪৬/৩। সূর্যকুমার অপরাজিত ২০ রানে, তিলক অপরাজিত ১৬ রানে।

  • 23 Apr 2026 10:01 PM (IST)

    MI vs CSK | MI – 24/3 | Over – 5 | ক্রিজে লড়ছেন সূর্য ও তিলক!

    লক্ষ্য ২০৮। তিন ওভারেই তিন উইকেট পড়ে গিয়েছে ঘরের দল মুম্বইয়ের। এর মধ্যেই দলের হাল ধরেছেন সূর্যকুমার ও তিলক ভার্মা। ৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেট হারিয়ে ২৪।

  • 23 Apr 2026 09:51 PM (IST)

    MI vs CSK | MI – 11/3 | Over – 3 | মহা ফাঁপরে মুম্বই!

    ৩ ওভারের মধ্যেই ৩ উইকেট পড়ে গিয়েছে মুম্বইয়ের। আকিল হুসেন নিলেন ২ উইকেট। তৃতীয় ওভার উইকেট মেডেন দিলেন আকিল। ৩ বলে ০ করে আউট হলেন নমন ধীর। মুম্বইয়ের স্কোর ১১/৩।

  • 23 Apr 2026 09:39 PM (IST)

    সেঞ্চুরি করলেন সঞ্জু স্যামসন!

    শেষ ওভারে সঞ্জুর শতরান। ২০০ রানের গন্ডি পেরোলো সিএসকে। ২০ ওভারে সিএসকে-র স্কোর ২০৭/৬।

  • 23 Apr 2026 07:13 PM (IST)

    লাভপুরে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ

    ফের বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। লাভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশীষ ওঝাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, কীর্ণাহার থানার কাজীপাড়ার ২৩৭ নম্বর বুথে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে মারধর করা হয় এবং তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

  • 23 Apr 2026 07:04 PM (IST)

    টস শেষ, প্রথমে ব্যাটিং চেন্নাইয়ের!

    টস হয়ে গিয়েছে। টসে জিতে ফিল্ডিং করবে মুম্বই। ডার্সি শর্টের বদলে খেলবেন ভীর।

  • 23 Apr 2026 07:01 PM (IST)

    আজ মুম্বইয়ে মহারণ!

    আজ ওয়াংখেড়েতে মুখোমুখি দুই দল। যে জিতবে, তারাই পয়েন্টস টেবিলে উপরে উঠবে। আজ ধোনি খেলবেন কি না, সেদিকেই নজর থাকবে আমজনতার। পয়েন্ট টেবিলে সিএসকের অবস্থাও শোচনীয়। ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছেন ধোনিরা। সেখানে আজ মুম্বইকে হারিয়ে উপরের দিকে উঠতে পারার সম্ভাবনা রয়েছে সিএসকের।



  • Source link

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *